এই পেজে যা আছে
কাস্টমার জানতে চান তার কত বাকি, কবে কী নিয়েছেন? তার খাতার পুরো হিসাব দুইভাবে দিতে পারেন: স্টেটমেন্ট ডাউনলোড দিয়ে একটা PDF স্টেটমেন্ট, অথবা শুধু দেখার একটা লিংক, যেটা কাস্টমার নিজের ফোনে খুলে দেখবেন। দুটোতেই প্রতিটি এন্ট্রি তারিখ, বিবরণ আর ব্যালেন্সসহ থাকে।
শুরু করার আগে
- স্টেটমেন্ট নামাতে পারেন যারা তালি খাতা দেখতে পারেন: মালিক, অ্যাডমিন আর স্টাফ।
- শেয়ার লিংক বানাতে লাগে পাবলিক শেয়ার লিংক অনুমতি। মালিক আর অ্যাডমিন রোলে এটা থাকে, স্টাফ রোলে থাকে না; নিজের বানানো রোলে এই অনুমতি দিলে সেই রোলের সদস্যরাও শেয়ার বাটন দেখেন।
স্টেটমেন্ট নামান
- তালি খাতা খুলে কাস্টমারের নামে চাপুন।
- উপরে নামের পাশে কয়েকটা বাটন থাকে: ঘণ্টা (বাকির কথা মনে করানো), নিচমুখী তীরের কাগজ (স্টেটমেন্ট ডাউনলোড), শেয়ার (শেয়ার লিংকের অনুমতি থাকলে) আর ফোন। কাগজের বাটনটা চাপুন।

- PDF ফাইলটা নেমে যাবে। খুলে দেখুন, প্রিন্ট করুন, বা কাস্টমারকে পাঠান।

স্টেটমেন্টে যা থাকে:
- উপরে দোকানের নাম, ঠিকানা আর ফোন; কাস্টমারের নাম আর ফোন।
- প্রতিটি এন্ট্রি পুরনো থেকে নতুন: তারিখ, কী বাবদ (যেমন বাকিতে বিক্রির ইনভয়েস নম্বর বা বাকিতে দেওয়ার বিবরণ), বাকি, জমা আর তারপরের ব্যালেন্স।
- নিচে কাস্টমার এখন কত বাকি, অথবা আপনার কাছে তার অগ্রিম কত, অথবা হিসাব মিটে গেছে।
- সবসময় শুরু থেকে আজ পর্যন্ত পুরো হিসাব থাকে; তারিখ বেছে অংশবিশেষ নামানোর ব্যবস্থা নেই।
- স্টেটমেন্ট দোকানের ভাষায় হয়, আপনার নিজের অ্যাপের ভাষায় নয়। দোকানের ভাষা বদলায় সেটিংস › দোকান › দোকানের প্রোফাইল-এর ডিফল্ট ভাষা থেকে।
খাতার লিংক শেয়ার করুন
- কাস্টমারের খাতায় উপরের শেয়ার বাটন চাপুন।
- খাতা শেয়ার করুন খুলবে। শেয়ার লিঙ্ক তৈরি করুন চাপুন।

- টুকরি জানাবে "শেয়ার লিঙ্ক তৈরি হয়েছে।"। পাবলিক লিঙ্ক ঘরে লিংকটা আসে। পাশের বাটনে কপি করুন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠান বা এসএমএসে পাঠান চাপুন: আপনার ফোনের হোয়াটসঅ্যাপ বা মেসেজ খুলবে কাস্টমারের নম্বরে, লেখা আর লিংকসহ। পাঠানোর আগে দেখে নিন।

কাস্টমার লিংক খুললে টুকরিতে লগইন ছাড়াই দেখবেন দোকানের নাম, নিজের নাম, বকেয়া ব্যালেন্স, খাতার সব এন্ট্রি, আর পিডিএফ ডাউনলোড বাটন। তিনি শুধু দেখতে পারেন, কিছু বদলাতে পারেন না।

- লিংক ৩০ দিন খোলা থাকে, তারপর আর খোলে না। দরকার হলে আবার শেয়ার করে নতুন লিংক বানান।
- লিংক চালু থাকা অবস্থায় আবার শেয়ার বাটন চাপলে একই লিংক দেখায়।
- লিংক বন্ধ করতে লিঙ্ক বাতিল করুন চাপুন, তারপর এই লিঙ্কটি বাতিল করবেন? জিজ্ঞেস করলে আবার লিঙ্ক বাতিল করুন চাপুন। যাদের কাছে লিংক আছে তারা আর খুলতে পারবেন না; পরে শেয়ার করলে নতুন ঠিকানার লিংক হয়।
সমস্যা হলে
শেয়ার বাটন দেখছি না। আপনার রোলে পাবলিক শেয়ার লিংক অনুমতি নেই। দোকানের মালিককে বলুন।
কাস্টমার বলছেন লিংক খুলছে না। ৩০ দিন পার হয়ে গেছে, অথবা লিংকটা বাতিল করা হয়েছে। আবার শেয়ার করে নতুন লিংক পাঠান।
স্টেটমেন্ট ইংরেজিতে আসছে। স্টেটমেন্ট আর শেয়ার করা খাতা দোকানের ভাষায় হয়। ডিফল্ট ভাষা বাংলা করে দিন।
হোয়াটসঅ্যাপ বাটন নেই। কাস্টমারের ফোন নম্বর নেই। লিংক কপি করে নিজে পাঠান।
স্টেটমেন্টে সংশোধনের লাইন দেখাচ্ছে। মালিক কোনো এন্ট্রি সংশোধন করলে সেটাও স্টেটমেন্টে থাকে, কোন এন্ট্রি সংশোধন হয়েছে তা সহ। টাকা আদায়ের সংশোধন একটা সাধারণ লাইনে দেখায়; তার কারণ বা অন্য কাস্টমারের নাম দেখায় না। দেখুন ভুল বাকির এন্ট্রি সংশোধন।
ভিডিওতে দেখুন
ভিডিওতে যা বলা হয়েছে
কাস্টমার জানতে চান, কত বাকি? নাকি বাকির কথা মনে করাতে চান? দুটোই হয় কাস্টমারের খাতা থেকে।
তালি খাতা থেকে কাস্টমারের নামে ট্যাপ করুন। নামের পাশে উপরে কয়েকটা বাটন আছে: ঘণ্টা, স্টেটমেন্ট, শেয়ার আর কল।
স্টেটমেন্ট বাটনে চাপলেই খাতার পিডিএফ নেমে যায়। তারিখ, বিবরণ আর ব্যালেন্সসহ, শুরু থেকে আজ পর্যন্ত পুরো হিসাব। প্রিন্ট করুন, বা কাস্টমারকে পাঠান।
শুধু দেখার একটা লিংক দিতে চান? শেয়ার চেপে শেয়ার লিঙ্ক তৈরি করুন। তারপর হোয়াটসঅ্যাপে বা এসএমএসে পাঠান। কাস্টমার লগইন ছাড়াই খাতা দেখবেন, কিন্তু কিছু বদলাতে পারবেন না। লিংক খোলা থাকে ত্রিশ দিন। শেয়ার করতে পারেন মালিক আর অ্যাডমিন।
বাকির কথা মনে করাতে, ঘণ্টা বাটনে চাপুন। কত বাকি আর দোকানের নামসহ, মেসেজ রেডি থাকে, চাইলে বদলে নিন। এসএমএস বা হোয়াটসঅ্যাপ চাপলে আপনার ফোনের অ্যাপটাই খুলবে, সেখান থেকে নিজে পাঠিয়ে দিন। কথা বলতে চাইলে, উপরে কল করুন।
মেসেজ যায় আপনার নিজের নাম্বার থেকে। টুকরি নিজে থেকে এসএমএস পাঠায় না।
হিসাব দেখান সহজে, tukri.bd
সম্পর্কিত গাইড
- কাস্টমারকে বাকির কথা মনে করিয়ে দেবেন যেভাবে কাস্টমারের খাতা থেকে অনুরোধ পাঠান চাপলে বাকির টাকাসহ লেখা মেসেজ তৈরি থাকে। নিজের ফোনের এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠান, বা কপি করে দিন।
- কাস্টমারের বাকি আদায় করবেন যেভাবে কাস্টমার বাকির টাকা দিলে তার খাতায় বাকি আদায় লিখুন: কত টাকা, নগদ না ব্যাংক না বিকাশে এল। বাকি সাথে সাথে কমে যায়।
- বিক্রি ছাড়া বাকিতে দেওয়া খাতায় লিখবেন যেভাবে পিওএস-এ বিক্রি ছাড়াই কাস্টমার বাকিতে মাল বা টাকা নিলে তার খাতায় বাকিতে দেওয়া লিখুন: কত টাকা আর কী বাবদ। শুধু তার বাকি বাড়ে।
- তালি খাতার ভুল এন্ট্রি আর ভুল জমা সংশোধন করবেন যেভাবে বাকিতে দেওয়া বা আগের বাকি বেশি লেখা হলে, কিংবা টাকা আদায় ভুল অ্যাকাউন্ট বা ভুল কাস্টমারে গেলে মালিক সংশোধন করেন। মূল এন্ট্রি থেকে যায়।
আরও সাহায্য লাগবে?
আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।