এই পেজে যা আছে
তালি খাতায় এক নজরে দেখা যায় কাস্টমারদের কাছে মোট কত পাওনা, আর কে কত বাকি রেখেছে। প্রতিটি কাস্টমারের নিজের একটা খাতা আছে: বাকিতে বিক্রি, আগের বাকি, টাকা আদায়, সব তারিখ আর ব্যালেন্সসহ। টুকরিতে এর নাম তালি খাতা।
শুরু করার আগে
- খাতা দেখার অনুমতি মালিক, অ্যাডমিন আর স্টাফ, তিন রোলেই আছে।
- খাতায় বাকি আসে বাকিতে বিক্রি, আগের বাকি বা বাকিতে দেওয়া থেকে। কাস্টমার যুক্ত করে বিক্রি করলেই হয়: কাস্টমারকে বাকিতে বিক্রি।
খাতা খুলুন
- তালি খাতা খুলুন: কম্পিউটারে বাঁ পাশের মেনুতে, ফোনে নিচের বারে।
- উপরে কাস্টমারদের কাছে পাওনা ঘরে দেখায় সব কাস্টমারের কাছে মোট কত পাওনা।
- তালিকায় শুধু সেই কাস্টমাররা থাকেন যাদের হিসাব শূন্য নয়। লাল টাকা মানে কাস্টমার আপনার কাছে বাকি রেখেছে, সবুজ মানে আপনার কাছে তার অগ্রিম আছে।
- নাম বা ফোন নম্বর দিয়ে খুঁজুন। সর্বোচ্চ বাকি সবচেয়ে বেশি বাকি যার তাকে উপরে আনে, সাম্প্রতিক আনে সম্প্রতি যার হিসাব বদলেছে তাকে।

একজন কাস্টমারের খাতা
তালিকায় কাস্টমারের নামে চাপলে তার খাতা খোলে।
- উপরের কার্ডে দেখায় আপনার পাওনা, অর্থাৎ সে এখন কত বাকি রেখেছে। আপনার কাছে অগ্রিম থাকলে দেখায় অগ্রিম ব্যালেন্স।
- নিচে প্রতিটি এন্ট্রি, পুরনো থেকে নতুন, তারিখ, লেখার সময় (আগের কোনো দিনের জন্য লিখলে শুধু তারিখ) আর তারপরের ব্যালেন্সসহ। যোগ (+) হলে বাকি বাড়ে, বিয়োগ (−) হলে কমে। খাতা খুব লম্বা হলে স্ক্রিনে শুধু সাম্প্রতিক এন্ট্রিগুলো দেখায়; সব এন্ট্রি থাকে স্টেটমেন্টে।
- সবচেয়ে নিচে দুই বাটন: বাকিতে দেওয়া (বিক্রি ছাড়া বাকিতে কিছু দিলে) আর বাকি আদায় (টাকা পেলে)।
- উপরের আইকনগুলো: অনুরোধ পাঠান (মেসেজে বাকির কথা মনে করিয়ে দিন), স্টেটমেন্ট ডাউনলোড (পুরো হিসাবের PDF), শেয়ার আর কাস্টমারকে কল করুন।

এন্ট্রিগুলোর মানে
| এন্ট্রি | মানে |
|---|---|
| বাকিতে বিক্রি | বিক্রির যে অংশ কাস্টমার পরে দেবে |
| আগের বাকি (টুকরির আগের) | টুকরি ব্যবহারের আগের বাকি, কাস্টমার যোগের সময় দেওয়া |
| বাকিতে দেওয়া | বিক্রি ছাড়া বাকিতে দেওয়া টাকা বা জিনিস |
| টাকা পাওয়া গেছে | কাস্টমার যে টাকা দিয়েছে |
| বাকি মাফ | মালিক যে বাকি মাফ করেছেন |
| বিক্রয় ফেরত, বিক্রয় বাতিল | ফেরত বা বাতিল হওয়া বিক্রির বাকি বাদ গেছে |
| এন্ট্রি সংশোধন, পাওয়া টাকা বাতিল | মালিকের সংশোধন, মূল এন্ট্রির নিচে আলাদা করে লেখা |
| অগ্রিম ফেরত | অগ্রিম টাকা কাস্টমারকে ফেরত দেওয়া |

পরের কাজ
- টাকা পেলে: কাস্টমারের বাকি আদায়।
- বিক্রি ছাড়া বাকিতে কিছু দিলে: বাকিতে দেওয়া লেখা।
- ভুল এন্ট্রি হলে: ভুল বাকির এন্ট্রি সংশোধন।
- কাস্টমারকে মনে করিয়ে দিতে: বাকির রিমাইন্ডার পাঠানো।
সমস্যা হলে
কাস্টমার তালিকায় নেই। তার হিসাব এখন শূন্য, তাই খাতার তালিকায় দেখায় না। কাস্টমার থেকে কাস্টমার খুলে দেখুন।
বাকি দেওয়া বা মাফের বাটন দেখছি না। বাকিতে দেওয়া দেওয়ার জন্য আলাদা অনুমতি লাগে, আর বাকি মাফ ও সংশোধন শুধু দোকানের মালিক করতে পারেন।
ভিডিওতে দেখুন
ভিডিওতে যা বলা হয়েছে
কে কত টাকা বাকি রাখল, এক নজরে দেখবেন কীভাবে?
নিচের বার থেকে তালি খাতা ওপেন করুন। উপরে দেখবেন, সব কাস্টমারের কাছে মোট কত পাওনা। নিচে শুধু তারাই থাকেন, যাদের হিসাব শূন্য নয়। লাল টাকা মানে কাস্টমার বাকি রেখেছেন, সবুজ মানে আপনার কাছে তার অগ্রিম।
নাম বা ফোন নাম্বার দিয়ে খুঁজুন। সর্বোচ্চ বাকি চাপলে, যার বাকি বেশি সে উপরে। সাম্প্রতিক চাপলে, সবশেষে বদলানো হিসাব উপরে।
কাস্টমারের নামে ট্যাপ করলে, তার খাতা খোলে। উপরের কার্ডে দেখবেন, এখন তার বাকি কত। নিচে প্রতিটা এন্ট্রি, পুরনো থেকে নতুন, তারিখ আর লেখার সময়সহ। প্লাস মানে বাকি বাড়ল, মাইনাস মানে কমল। পাশেই দেখবেন, তারপরের ব্যালেন্স।
সবচেয়ে নিচে দুটো বাটন। বিক্রি ছাড়া বাকিতে কিছু দিলে, বাকিতে দেওয়া। টাকা পেলে, বাকি আদায়। উপরের আইকনে রিমাইন্ডার, স্টেটমেন্ট, শেয়ার আর কল।
খাতার কোনো এন্ট্রি মোছা যায় না, ভুল হলে মালিক সংশোধন করেন।
খাতা-কলম ছাড়াই বাকির হিসাব, tukri.bd
সম্পর্কিত গাইড
- কাস্টমারের বাকি আদায় করবেন যেভাবে কাস্টমার বাকির টাকা দিলে তার খাতায় বাকি আদায় লিখুন: কত টাকা, নগদ না ব্যাংক না বিকাশে এল। বাকি সাথে সাথে কমে যায়।
- কাস্টমারকে বাকিতে বিক্রি ও আংশিক পেমেন্ট বিক্রির সময় কাস্টমার যুক্ত করে পুরো বিল বা বাকি অংশ তার খাতায় বাকি রাখুন। কিছু টাকা এখন নিয়ে বাকিটা পরে নেওয়াও এভাবেই।
- বিক্রি ছাড়া বাকিতে দেওয়া খাতায় লিখবেন যেভাবে পিওএস-এ বিক্রি ছাড়াই কাস্টমার বাকিতে মাল বা টাকা নিলে তার খাতায় বাকিতে দেওয়া লিখুন: কত টাকা আর কী বাবদ। শুধু তার বাকি বাড়ে।
- তালি খাতার ভুল এন্ট্রি আর ভুল জমা সংশোধন করবেন যেভাবে বাকিতে দেওয়া বা আগের বাকি বেশি লেখা হলে, কিংবা টাকা আদায় ভুল অ্যাকাউন্ট বা ভুল কাস্টমারে গেলে মালিক সংশোধন করেন। মূল এন্ট্রি থেকে যায়।
- কাস্টমারের স্টেটমেন্ট নামানো আর খাতা শেয়ার করবেন যেভাবে কাস্টমারের পুরো বাকির হিসাব একটা PDF স্টেটমেন্টে নামান, অথবা শুধু দেখার একটা লিংক হোয়াটসঅ্যাপে পাঠান। লিংক ৩০ দিন খোলা থাকে।
- কাস্টমারকে বাকির কথা মনে করিয়ে দেবেন যেভাবে কাস্টমারের খাতা থেকে অনুরোধ পাঠান চাপলে বাকির টাকাসহ লেখা মেসেজ তৈরি থাকে। নিজের ফোনের এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠান, বা কপি করে দিন।
আরও সাহায্য লাগবে?
আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।