মূল কন্টেন্টে যান

কাস্টমারের বাকি আদায় করবেন যেভাবে

কাস্টমার বাকির টাকা দিলে তার খাতায় বাকি আদায় লিখুন: কত টাকা, নগদ না ব্যাংক না বিকাশে এল। বাকি সাথে সাথে কমে যায়।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. বাকি আদায় লিখুন
  3. আদায়ের পর
  4. সমস্যা হলে

কাস্টমার বাকির টাকা দিলে তার খাতায় বাকি আদায় লিখে রাখুন। টাকাটা যে অ্যাকাউন্টে এল (নগদ, ব্যাংক বা বিকাশের মতো মোবাইল ব্যাংকিং), সেখানে যোগ হয়, আর কাস্টমারের বাকি সাথে সাথে কমে।

শুরু করার আগে

  • বাকি আদায়ের অনুমতি মালিক, অ্যাডমিন আর স্টাফ, তিন রোলেই আছে।
  • নতুন দোকানে শুধু নগদ টাকার অ্যাকাউন্ট থাকে। বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা নিলে আগে সেই অ্যাকাউন্ট যোগ করুন: ক্যাশ, ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট।

বাকি আদায় লিখুন

  1. তালি খাতা খুলে কাস্টমারের নামে চাপুন। তার খাতা খুলবে।
  2. নিচের বাকি আদায় চাপুন। খাতার নিচে বাকিতে দেওয়া আর বাকি আদায় বাটন
  3. কিপ্যাডে কত টাকা পেলেন লিখুন (পুরো টাকা, পয়সা ছাড়া)।
  4. অ্যাকাউন্ট থেকে বেছে নিন টাকাটা কোথায় এল: নগদ, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং।
  5. চাইলে নোট লিখুন। আজ নয়, গতকাল টাকা পেয়ে থাকলে তারিখ-এ গতকালের তারিখ দিন; এর আগের দিন দেওয়া যায় না।
  6. টাকা আদায় করুন চাপুন। বাকি আদায়: ৫০০ টাকা, অ্যাকাউন্ট বিকাশ, নোট লেখা আর টাকা আদায় করুন বাটন

আদায়ের পর

খাতায় টাকা পাওয়া গেছে এন্ট্রি যোগ হয়, উপরে বাকি কমে যায়, আর টাকাটা বেছে নেওয়া অ্যাকাউন্টে জমা হয়।

আদায়ের পর খাতা: পাওনা ১,০০০ টাকা, টাকা পাওয়া গেছে এন্ট্রি আর নিশ্চিত হওয়ার বার্তা

সমস্যা হলে

কাস্টমার যত বাকি তার চেয়ে বেশি দিয়েছে। বাড়তি টাকা কাস্টমারের অগ্রিম হয়ে থাকে, খাতায় অগ্রিম ব্যালেন্স দেখায়। পরের বাকিতে বিক্রি থেকে এটা কাটা যায়, আর দরকার হলে মালিক অগ্রিম ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারেন।

ভুল টাকা বা ভুল অ্যাকাউন্টে লিখে ফেলেছি। আদায় মোছা যায় না। দোকানের মালিক ওই এন্ট্রির জমা সংশোধন চেপে ঠিক করবেন: ভুল বাকির এন্ট্রি সংশোধন।

অ্যাকাউন্টের তালিকায় বিকাশ নেই। বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট আগে যোগ করতে হয়: ক্যাশ, ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

কাস্টমার পুরো টাকা দিতে পারছেন না? বাকিটা খাতায় তুলে রাখুন, টুকরিতেই।

প্রোডাক্টগুলো কার্টে নিন, তারপর চেকআউট চাপুন। ক্রেতা যুক্ত করুন চেপে নাম বা ফোন নাম্বার দিয়ে খুঁজুন। আগের বাকি থাকলে পাশেই দেখাবে। নতুন কাস্টমার হলে, ওখান থেকেই অ্যাড করুন।

এবার পেমেন্ট নিন। কাস্টমার এখন যা দিলেন, লিখুন। কিছু না দিলে খালি রাখুন। তারপর বাকিটা বাকি হিসেবে রাখুন চাপুন।

বিক্রয় সম্পন্ন করুন চাপলেই বাকিটা চলে যায় কাস্টমারের খাতায়।

পরে কাস্টমার টাকা দিলে, নিচের বার থেকে তালি খাতা ওপেন করুন। উপরে দেখবেন, সবার কাছে মোট কত পাওনা। কাস্টমারের নামে ট্যাপ করুন, তারপর বাকি আদায়।

কত টাকা পেলেন, লিখুন। টাকা কোন অ্যাকাউন্টে এল, সিলেক্ট করুন। টাকা আদায় করুন চাপলেই খাতায় বাকি কমে যায়। প্রতিটা এন্ট্রি তারিখসহ থাকে, কিছুই মুছে যায় না।

বাকির হিসাব এখন হাতের মুঠোয়, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন