মূল কন্টেন্টে যান

দোকানের নাম, ফোন, ঠিকানা ও লোগো বদলানো

সেটিংসের দোকান অংশে দোকানের নাম, ফোন নম্বর, ঠিকানা, লোগো, ডিফল্ট ভাষা আর বাংলা সংখ্যা বদলান। একটি সংরক্ষণ বাটনেই সব ট্যাব সেভ হয়।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. দোকানের তথ্য বদলান
  3. কোন সেটিং কী বদলায়
  4. অন্য ট্যাবগুলো
  5. যা বদলানো যায় না
  6. সমস্যা হলে

দোকানের নাম, ফোন নম্বর, ঠিকানা আর লোগো থাকে সেটিংস › দোকান-এর দোকানের প্রোফাইল ট্যাবে। নাম, ঠিকানা আর ফোন প্রতিটি ইনভয়েস ও রসিদের উপরে ছাপা হয়, তাই এগুলো ঠিক রাখুন। একই ট্যাবে দোকানের ডিফল্ট ভাষা আর সংখ্যা কীভাবে ছাপা হবে তাও ঠিক করা যায়।

শুরু করার আগে

  • দোকানের সেটিংস বদলানোর অনুমতি যার আছে, শুধু তিনিই এই পেজ খুলতে পারেন। শুরুতে এটি থাকে মালিক আর অ্যাডমিন রোলে; স্টাফ পারেন না।

দোকানের তথ্য বদলান

  1. দোকানের সেটিংস খুলুন:

কম্পিউটারে

বাঁ পাশের মেনু থেকে সেটিংস চাপুন, তারপর সেটিংসের তালিকার একদম উপরে দোকান। কম্পিউটারে সেটিংস: বাঁয়ে সেটিংসের তালিকায় দোকান বাছাই করা, ডানে দোকানের প্রোফাইল ট্যাবে লোগো, দোকানের নাম, ফোন আর ঠিকানা

ফোন বা ট্যাবলেটে

নিচের বারে মেনু চাপুন, তারপর সেটিংস। উপরের বাটনের সারিতে দোকান চাপুন; না দেখলে সারিটা আঙুল দিয়ে পাশে সরান।

  1. পেজটি দোকানের প্রোফাইল ট্যাবে খোলে। ফোনে দোকানের প্রোফাইল ট্যাব: লোগো, দোকানের নাম আর নিচে সংরক্ষণ বাটন
  2. দোকানের নাম, ফোন বা ঠিকানা বদলান। তিনটিই লাগবে: কোনোটা খালি রেখে সেভ হয় না।
  3. লোগো দিতে বা বদলাতে লোগো-এর পাশের ঘরে চাপুন আর একটা ছবি বেছে নিন। পেজে লেখা আছে: "ইনভয়েস ও রসিদে দেখানো হয়। PNG বা JPG, সর্বোচ্চ ২ এমবি।" নতুন লোগো দিলে আগেরটার জায়গা নেয়।
  4. ডিফল্ট ভাষা-এ English বা বাংলা বেছে নিন। ফোন, ঠিকানা, ডিফল্ট ভাষায় বাংলা বাছাই করা, মুদ্রার প্রতীক আর বাংলা সংখ্যার সুইচ
  5. চাইলে মুদ্রার প্রতীক বদলান বা বাংলা সংখ্যা চালু করুন (কী হয়, নিচে লেখা আছে)।
  6. স্ক্রিনের নিচে সংরক্ষণ চাপুন। টুকরি দেখাবে "দোকানের সেটিংস সংরক্ষণ হয়েছে।"

কোন সেটিং কী বদলায়

  • নাম, ফোন আর ঠিকানা প্রতিটি ইনভয়েস ও রসিদের উপরে ছাপা হয়। লোগো দেখান চালু থাকলে লোগোও ছাপা হয়: দেখুন লোগো, ইনভয়েস ও রসিদের সেটিংস।
  • ডিফল্ট ভাষা: নতুন টিম মেম্বার এই ভাষায় শুরু করেন, আর ছাপানো ইনভয়েস, রসিদ ও কাস্টমারকে পাঠানো বাকির রিমাইন্ডার এই ভাষায় যায়। আপনার নিজের অ্যাপের ভাষা এতে বদলায় না: দেখুন বাংলা ভাষা ও মোবাইলে টুকরি।
  • মুদ্রার প্রতীক: ইনভয়েস আর অন্য ছাপানো কাগজে টাকার পাশে যে চিহ্ন বসে। এটা বদলালে কোনো টাকার অঙ্ক বদলায় না।
  • বাংলা সংখ্যা: ইনভয়েস, রসিদ আর টুকরি দোকানের হয়ে যে মেসেজ পাঠায়, সেখানে সংখ্যা 0123-এর বদলে ০১২৩ হিসেবে ছাপা হয়। অ্যাপের স্ক্রিনে সংখ্যা দেখায় প্রত্যেকের নিজের ভাষা অনুযায়ী।

অন্য ট্যাবগুলো

দোকানের সেটিংসে পাঁচটি ট্যাব, আর সবগুলো মিলে একটাই ফর্ম: নিচের সংরক্ষণ বাটন চাপলে সব ট্যাবের পরিবর্তন একসাথে সেভ হয় ("সেভ করলে সব ট্যাবের পরিবর্তন একসাথে সংরক্ষিত হয়।")। সেভ করার আগে এক ট্যাব থেকে আরেক ট্যাবে গেলে কিছু হারায় না।

যা বদলানো যায় না

  • দোকানের ধরন: দোকান সেটআপের সময় একবারই বাছা হয়; পরে বদলানোর কোনো সেটিং নেই। ভুল হয়ে থাকলে টুকরি সাপোর্টে যোগাযোগ করুন।
  • মুদ্রা: সব দোকানের হিসাব বাংলাদেশী টাকায়। শুধু ছাপানো চিহ্নটা বদলানো যায়।
  • সময়: তারিখ, "আজ" আর রিপোর্টের সময় চলে বাংলাদেশ সময়ে।

সমস্যা হলে

সেভ হলো না, একটা ট্যাবে লাল সংখ্যা দেখাচ্ছে। ওই ট্যাবের কোনো ঘরের লেখা গ্রহণ হয়নি। পেজ নিজে থেকে প্রথম সমস্যার ট্যাবে চলে যায়; দাগ দেওয়া ঘরটা ঠিক করে আবার সংরক্ষণ চাপুন।

সেটিংসে দোকান দেখতে পাচ্ছি না। আপনার রোলে দোকানের সেটিংস বদলানোর অনুমতি নেই। দোকানের মালিককে বলুন।

ডিফল্ট ভাষা বাংলা করেছি, কিন্তু আমার স্ক্রিন এখনো ইংরেজিতে। ডিফল্ট ভাষা নতুন মেম্বার আর ছাপানো কাগজের জন্য। নিজের ভাষা আলাদা করে বদলাতে হয়: দেখুন বাংলা ভাষা ও মোবাইলে টুকরি।

সেভ করতে গেলে লেখা আসে "আপনার সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়েছে। বিক্রি চালিয়ে যেতে প্ল্যান আপগ্রেড করুন — আপনি এখনও আপনার তথ্য দেখতে পারবেন।" দোকানের সাবস্ক্রিপশন শেষ, তাই দোকান এখন শুধু দেখার অবস্থায় (রিড-অনলি)। দেখুন প্ল্যান, ট্রায়াল ও নবায়ন।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

রসিদে দোকানের নাম, ঠিকানা ঠিক আছে তো? চলুন, দোকানের সেটিংস সাজিয়ে নিই।

মেনু থেকে সেটিংস খুলে, উপরে দোকান ট্যাবে যান। প্রথমে খোলে দোকানের প্রোফাইল।

এখানে দোকানের নাম, ফোন আর ঠিকানা। এগুলো প্রতিটা রসিদের উপরে ছাপা হয়, তাই তিনটাই দিতে হবে। লোগো দিতে ফাইল বাছাই করুন চাপুন।

ডিফল্ট ভাষা বাংলা দিলে, রসিদ আর বাকির রিমাইন্ডার বাংলায় যাবে। চাইলে বাংলা সংখ্যাও চালু করুন।

এবার ইনভয়েস ও রসিদ ট্যাব। প্রিন্টারের কাগজ মিলিয়ে রসিদের আকার বাছুন। চাইলে ট্যাগলাইন, শর্ত আর ধন্যবাদ লিখুন। কোনটা ছাপা হবে, সুইচ দিয়ে ঠিক করুন।

প্রিন্ট কপি দুই দিলে, একটা কাস্টমারের, একটা দোকানের। স্বয়ংক্রিয় প্রিন্ট চালু থাকলে, ইন্টারনেটে করা প্রতিটা বিক্রির পর, রসিদের প্রিন্ট নিজেই খুলে যায়।

সবশেষে নিচের সেভ বাটন চাপুন, সব ট্যাব একসাথে সেভ হয়ে যায়। এটা পারেন মালিক আর অ্যাডমিন।

রসিদ হোক আপনার দোকানের মতো, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন