মূল কন্টেন্টে যান

স্টক অ্যাডজাস্ট করবেন যেভাবে: নষ্ট, হারানো বা গোনায় ভুল

মাল নষ্ট হলে, হারালে বা গুনে মিল না পেলে কারণসহ স্টক বাড়ান বা কমান। ভুল অ্যাডজাস্টমেন্ট উল্টো একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঠিক করুন।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. স্টক অ্যাডজাস্ট করুন
  3. অ্যাডজাস্টের পর
  4. সমস্যা হলে

দোকানের আসল মাল আর টুকরির হিসাবে মিল না থাকলে স্টক সমন্বয় দিয়ে ঠিক করুন: মাল নষ্ট হলে, হারিয়ে গেলে, পথে ক্ষতি হলে বা গুনে কম-বেশি পেলে। প্রতিটি অ্যাডজাস্টমেন্টে একটা কারণ দিতে হয়, আর সেটা পরে বদলানো বা মোছা যায় না।

শুরু করার আগে

  • স্টক অ্যাডজাস্ট করার অনুমতি থাকতে হবে। মালিক, অ্যাডমিন আর স্টাফ, তিন রোলেই এটি থাকে।
  • একবারে একটা প্রোডাক্ট অ্যাডজাস্ট হয়।

স্টক অ্যাডজাস্ট করুন

কম্পিউটারে

  1. বাঁ পাশের মেনু থেকে স্টক খুলুন।
  2. উপরে ডান দিকের স্টক সমন্বয় চাপুন। কম্পিউটারে স্টকের পেজ: উপরে মোট স্টকের মূল্য আর ডান পাশে স্টক সমন্বয় বাটন
  3. পণ্য বাছাই করুন ঘরে প্রোডাক্টের নাম লিখে বেছে নিন। কম্পিউটারে পণ্য বাছাই করুন: খোঁজার ঘর আর প্রোডাক্টের তালিকা
  4. স্টক যোগ (+) বা স্টক বাদ (−) বেছে নিন। শুরুতে স্টক বাদ বাছাই করা থাকে।
  5. কতটা যোগ বা বাদ হবে লিখুন। নিচে দেখায় এখন কত আছে আর অ্যাডজাস্টের পর কত হবে।
  6. কারণ বেছে নিন, চাইলে নোট লিখুন, তারপর সমন্বয় সংরক্ষণ করুন চাপুন।

ফোন বা ট্যাবলেটে

  1. নিচের মেনু থেকে স্টক খুলুন।
  2. নিচের মাঝখানের গোল বাটনে চাপুন। এটাই স্টক সমন্বয়।
  3. পণ্য বাছাই করুন ঘরে প্রোডাক্টের নাম লিখে বেছে নিন। ফোনে পণ্য বাছাই করুন: খোঁজার ঘরে ডিম লেখা আর ডিম প্রোডাক্টটা
  4. স্টক যোগ (+) বা স্টক বাদ (−) বেছে নিন। শুরুতে স্টক বাদ বাছাই করা থাকে।
  5. কিপ্যাডে কতটা যোগ বা বাদ হবে লিখুন। উপরে দেখায় এখন কত আছে আর অ্যাডজাস্টের পর কত হবে।
  6. কারণ বেছে নিন, চাইলে নোট লিখুন, তারপর সমন্বয় সংরক্ষণ করুন চাপুন। ফোনে স্টক সমন্বয়: স্টক বাদ বাছাই করা, ২ ডজন, বর্তমান ৩৭ থেকে নতুন ৩৫, কারণ নষ্ট/ক্ষতি আর নোট

কারণ পাঁচটা: নষ্ট/ক্ষতি, পরিবহনে ক্ষতি, গণনা সংশোধন, হারিয়ে গেছে আর অন্যান্য। গুনে বেশি পেলে স্টক যোগ দিয়ে গণনা সংশোধন বেছে নিন।

অ্যাডজাস্টের পর

সেভ হলেই নিশ্চিত হওয়ার বার্তা আসে আর প্রোডাক্টের স্টক নতুন সংখ্যায় বদলে যায়। কে, কবে, কেন অ্যাডজাস্ট করেছে, তা দোকানের কার্যকলাপের হিসাবে থেকে যায়।

স্টক সমন্বয় সংরক্ষণ হয়েছে বার্তা

সমস্যা হলে

ভুল সংখ্যা দিয়ে ফেলেছি। অ্যাডজাস্টমেন্ট বদলানো বা মোছা যায় না। উল্টো দিকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট করুন, যেমন ভুল করে ২ বাদ দিলে ২ যোগ করুন, কারণ গণনা সংশোধন।

স্টক শূন্যের নিচে নামাতে দিচ্ছে না। যতটা আছে তার বেশি বাদ দেওয়া যায় না, যদি না দোকানের সেটিংসে স্টকের বেশি বিক্রির অনুমতি চালু থাকে।

মেয়াদওয়ালা প্রোডাক্টে লট জিজ্ঞেস করছে। ব্যাচ ও মেয়াদ চালু থাকা প্রোডাক্টে স্টক যোগ করলে কোন লটে বা নতুন লটে যোগ হবে, আর বাদ দিলে কোন লট থেকে কমবে, তা বেছে নিতে হয়। বিস্তারিত: ব্যাচ ও মেয়াদ।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

মাল নষ্ট হলো, বা গুনে মিলছে না? টুকরিতে স্টক অ্যাডজাস্ট করে নিন।

নিচের মেনু থেকে স্টক খুলুন। তারপর মাঝখানের গোল বাটনে চাপুন, এটাই স্টক সমন্বয়।

প্রোডাক্টের নাম লিখে খুঁজুন, তারপর প্রোডাক্টে ট্যাপ করুন।

এবার সিলেক্ট করুন, স্টক যোগ না স্টক বাদ। শুরুতে স্টক বাদ সিলেক্ট করা থাকে। কিপ্যাডে লিখুন, কতটা কমবে বা বাড়বে। উপরেই দেখবেন, এখন কত আছে, আর সমন্বয়ের পর কত হবে।

তারপর কারণ সিলেক্ট করুন, যেমন নষ্ট বা ক্ষতি। চাইলে ছোট একটা নোট লিখুন। সবশেষে সমন্বয় সংরক্ষণ করুন বাটনে চাপুন।

ব্যস! স্টক নতুন সংখ্যায় বদলে গেল। গুনে বেশি পেলে, স্টক যোগ দিয়ে কারণে গণনা সংশোধন দিন।

মনে রাখবেন, সমন্বয় পরে বদলানো যায় না। ভুল হলে, উল্টো দিকে আরেকটা করুন। আর নতুন মাল কিনলে, সমন্বয় নয়, ক্রয় রেকর্ড করুন।

স্টকের হিসাব থাকুক একদম ঠিকঠাক, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন