মূল কন্টেন্টে যান

সেল রিটার্ন ও বাতিল (ভয়েড)

বিক্রির কিছু পণ্য ফেরত নিন নগদ টাকা বা স্টোর ক্রেডিট দিয়ে, অথবা ভুল বিক্রি পুরোটা বাতিল করুন। দুটোতেই স্টক আর টাকার হিসাব নিজে থেকে ঠিক হয়।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. পণ্য রিটার্ন নিন
  3. টাকা যেভাবে মেটে
  4. পুরো বিক্রি বাতিল (ভয়েড) করুন
  5. সমস্যা হলে

কাস্টমার কিছু পণ্য ফেরত দিলে বিক্রির পেজ থেকে রিটার্ন করুন: পণ্য স্টকে ফেরে, আর টাকা ফেরত যায় নগদে বা কাস্টমারের খাতায় স্টোর ক্রেডিট হিসেবে। পুরো বিক্রিটাই ভুল হলে (ভুল কাস্টমার, ভুল দাম) বিক্রয় বাতিল করুন, তারপর বিক্রির স্ক্রিনে আবার ঠিকভাবে বিক্রি করুন।

শুরু করার আগে

  • রিটার্ন-এর জন্য লাগে ফেরত নেওয়া, আর বিক্রয় বাতিল-এর জন্য বিক্রি বাতিল করা অনুমতি। শুরুতে মালিক আর অ্যাডমিন রোলে দুটোই থাকে, স্টাফ রোলে থাকে না। মালিক চাইলে যেকোনো রোলে দিতে পারেন।
  • বিক্রি সম্পন্ন হলে আর এডিট করা যায় না। কিছু পণ্য ফেরত এলে রিটার্ন, পুরো বিক্রি ভুল হলে বাতিল, এটাই ঠিক করার পথ।
  • একটা বিক্রি হয় রিটার্ন হয়, নয়তো বাতিল; দুটো একসাথে হয় না। একবার রিটার্ন হলে সেই বিক্রি আর বাতিল করা যায় না।

পণ্য রিটার্ন নিন

  1. বিক্রয় খুলে বিক্রিটা খুঁজুন আর খুলুন।
  2. রিটার্ন চাপুন। ফোনে এটা উপরের সারির বাঁকা তীরের আইকন।
  3. পণ্য রিটার্ন ঘরে প্রতিটি পণ্যের পাশে লেখা থাকে কতগুলো এখনো ফেরত নেওয়া যায়। যতগুলো ফেরত আসছে সেই সংখ্যা লিখুন, অথবা পুরোটা নিতে সব চাপুন।
  4. পণ্য নষ্ট, খোলা বা মেয়াদোত্তীর্ণ হলে এগুলো স্টকে ফেরত দেবেন না চালু করুন। তখন সেগুলো শেলফে না ফিরে ক্ষতি হিসেবে লেখা হয়।
  5. বিক্রিতে টাকা দেওয়া থাকলে অতিরিক্ত পরিশোধ ফেরত দিন থেকে বেছে নিন: নগদ (তারপর কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে তা বাছুন) অথবা স্টোর ক্রেডিট।
  6. চাইলে কারণ লিখুন। নিচে আনুমানিক ক্রেডিট দেখে রিটার্ন রেকর্ড করুন চাপুন। দেখাবে "রিটার্ন রেকর্ড হয়েছে — স্টক ও টাকার হিসাব সমন্বয় করা হয়েছে।" ফোনে পণ্য রিটার্ন: এংকর ডাল ১টি ফেরত, স্টকে না ফেরানোর সুইচ, নগদে ফেরত, ক্যাশ অ্যাকাউন্ট, কারণ আর রিটার্ন রেকর্ড করুন বাটন কম্পিউটারে পণ্য রিটার্নের ঘর: পণ্য, ফেরতের সংখ্যা, নগদ বা স্টোর ক্রেডিট আর আনুমানিক ক্রেডিট

পরে আরও পণ্য ফেরত এলে আবার রিটার্ন করুন; সব পণ্য ফেরত না আসা পর্যন্ত বারবার করা যায়। বদলে অন্য পণ্য দিতে (এক্সচেঞ্জ) আগে পুরোনোটা রিটার্ন নিন, তারপর নতুনটা বিক্রি করুন।

টাকা যেভাবে মেটে

  • ফেরত পণ্যের দাম প্রথমে এই বিক্রির বাকি থাকলে সেটা কাটে। বাকি মেটার পর যা থাকে, শুধু সেটাই ফেরত যায়।
  • নগদ: আপনার বেছে নেওয়া অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়।
  • স্টোর ক্রেডিট: টাকা কাস্টমারের তালি খাতায় অগ্রিম হিসেবে জমা থাকে। পরে তিনি বাকিতে কিনলে সেটা এর সাথে কাটাকাটি হয়। বিক্রিতে কাস্টমার না থাকলে এই অপশন ধূসর থাকে।
  • পণ্যের দামে তার লাইনের ছাড় আর বিলের ছাড়ের ভাগ বাদ যায়, তাই আনুমানিক ক্রেডিট থেকে আসল অঙ্ক একটু আলাদা হতে পারে। ঠিক অঙ্কটা পরে বিক্রির পেজে দেখায়।
  • বিক্রিতে লয়্যালটি পয়েন্ট থাকলে ফেরত পণ্যের ভাগের পয়েন্টও ফিরিয়ে নেওয়া হয়।

রিটার্নের পর বিক্রির পেজে পণ্যের নিচে কতগুলো ফেরত এসেছে দেখায়, মোটের হিসাবে ফেরত আর নিট মোট, আর নিচে রিটার্ন তালিকায় প্রতিটি রিটার্ন (ক্রেডিট নোট) আর টাকা কীভাবে মিটল।

রিটার্নের পর বিক্রির পেজ: এংকর ডালে ১টি ফেরত, ফেরত ৯২ টাকা, নিট মোট, আর রিটার্ন তালিকায় ক্রেডিট নোট ও নগদ ফেরত

পুরো বিক্রি বাতিল (ভয়েড) করুন

  1. বিক্রয় থেকে বিক্রিটা খুলুন।
  2. বিক্রয় বাতিল চাপুন। ফোনে এটা উপরের সারির লাল আইকন।
  3. এই বিক্রয়টি বাতিল করবেন? ঘরে কী কী ফিরবে তা লেখা থাকে। চাইলে কারণ লিখুন।
  4. বিক্রয়টি বাতিল করুন চাপুন। দেখাবে "বিক্রি বাতিল হয়েছে — স্টক, টাকা ও বাকির হিসাব ফিরিয়ে আনা হয়েছে।" বিক্রয়টি বাতিল করবেন: কারণের ঘর, লাল বিক্রয়টি বাতিল করুন বাটন আর বাতিল বাটন

বাতিল হওয়া বিক্রি: উপরে এই বিক্রয়টি বাতিল করা হয়েছে, কে আর কখন বাতিল করেছেন, পাশে বাতিল ব্যাজ

বাতিল করলে বিক্রির সব পণ্য স্টকে ফেরে, প্রতিটি পেমেন্ট যে অ্যাকাউন্টে এসেছিল সেখান থেকে বের হয়, আর বিক্রির বাকি কাস্টমারের খাতা থেকে বিক্রয় বাতিল এন্ট্রি দিয়ে কাটা যায়। বাতিল হওয়া বিক্রিও প্ল্যানের মাসিক ইনভয়েসের হিসাবে গোনা হয়।

সমস্যা হলে

রিটার্ন বা বাতিলের বাটন নেই। একবার রিটার্ন হলে সেই বিক্রিতে বাতিলের বাটন আর থাকে না, বাকি পণ্যগুলো রিটার্ন নিন। এ ছাড়া হয়তো আপনার রোলে অনুমতি নেই, অথবা বিক্রিটা আগেই বাতিল হয়েছে, সব পণ্য ফেরত এসে গেছে, কিংবা বিক্রির কুরিয়ার পার্সেল এখনো চলছে। কুরিয়ারে ফেরত আসা পার্সেল ডেলিভারি হাব থেকে রিটার্ন হয়।

বাতিল করতে দিচ্ছে না, রিটার্ন আছে বলছে। যে বিক্রিতে একবার রিটার্ন হয়েছে, সেটা বাতিল করা যায় না। বাকি পণ্যগুলো রিটার্ন নিন।

"এই বিক্রির একটি ডেলিভারি চলছে। আগে ডেলিভারি হাব থেকে সেটি বাতিল বা শেষ করুন।" বিক্রির কুরিয়ার পার্সেল এখনো চলছে। আগে ডেলিভারি হাব থেকে পার্সেলটা বাতিল বা শেষ করুন।

স্টোর ক্রেডিট বেছে নেওয়া যাচ্ছে না। বিক্রিতে কাস্টমার নেই (সাধারণ ক্রেতা)। নগদ বেছে নিন।

কাস্টমার পরে খাতায় বাকি শোধ করেছিলেন। খাতায় দেওয়া টাকা বাতিল বা রিটার্নে নিজে থেকে ফেরত যায় না; বিক্রির বাকি কাটলে সেটা কাস্টমারের খাতায় অগ্রিম হয়ে থাকে। টাকাটা হাতে ফেরত দিলে মালিক কাস্টমারের খাতা থেকে অগ্রিম ফেরত করেন। দেখুন বাকি আদায়।

প্রিন্ট করা ইনভয়েসে রিটার্ন নেই। ইনভয়েসে আসল বিক্রিটাই থাকে; রিটার্ন দেখা যায় বিক্রির পেজে।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

কাস্টমার মাল ফেরত দিতে এসেছে? নাকি বিক্রিটাই ভুল হয়ে গেছে? চলুন, দুটোই ঠিক করি।

নিচের বার থেকে বিক্রয় খুলে বিক্রিটায় ট্যাপ করুন। উপরের বাঁকা তীরের আইকনটা রিটার্ন।

কয়টা ফেরত আসছে, সেটা লিখুন, পুরোটা ফেরত হলে সব চাপুন। পণ্য নষ্ট হলে নিচের সুইচটা চালু করুন, তখন সেটা আর স্টকে ফিরবে না। টাকা ফেরত নগদে, নাকি স্টোর ক্রেডিট, বেছে নিন, তারপর রিটার্ন রেকর্ড করুন।

পণ্য স্টকে ফিরল, টাকার হিসাবও ঠিক হলো। বিক্রির পেজে দেখবেন ফেরত আর নিট মোট।

পুরো বিক্রিটাই ভুল হলে, লাল আইকনে বিক্রয় বাতিল চাপুন। চাইলে কারণ লিখে বিক্রয়টি বাতিল করুন চাপুন। পণ্য স্টকে ফেরে, টাকাও অ্যাকাউন্ট থেকে বের হয়। তারপর আবার ঠিকভাবে বিক্রি করুন।

মনে রাখবেন, বাতিল আর ফেরানো যায় না। আর রিটার্ন হওয়া বিক্রি বাতিল করা যায় না। রিটার্ন আর বাতিল, শুরুতে মালিক আর অ্যাডমিনের কাজ।

ভুল শুধরে নিন সহজেই, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন