মূল কন্টেন্টে যান

কার বাকি কত দিনের (বকেয়া বয়স বিশ্লেষণ)

কোন কাস্টমারের বাকি কত দিন ধরে পড়ে আছে দেখুন: ০–৩০, ৩১–৬০, ৬১–৯০ আর ৯০ দিনের বেশি, আর টুকরির আগের বাকি আলাদা ঘরে।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. রিপোর্ট দেখুন
  3. বয়স কীভাবে ধরা হয়
  4. এরপর কী
  5. সমস্যা হলে

বকেয়া বয়স বিশ্লেষণ রিপোর্টে দেখায় কোন কাস্টমারের কাছে কত বাকি, আর সেই বাকি কত দিন ধরে পড়ে আছে: ০–৩০ দিন, ৩১–৬০ দিন, ৬১–৯০ দিন আর ৯০ দিনের বেশি। টুকরিতে আসার আগের বাকি আলাদা ঘরে থাকে। কার কাছে আগে টাকা চাইবেন, তা এখান থেকে বোঝা যায়।

শুরু করার আগে

  • রিপোর্ট দেখেন মালিক আর অ্যাডমিন। স্টাফ রোলে রিপোর্ট থাকে না।
  • নিজের বানানো রোলে রিপোর্ট খোলা থাকলেই এই রিপোর্ট খোলে।

রিপোর্ট দেখুন

  1. রিপোর্টের তালিকা খুলুন।

কম্পিউটারে

বাঁ পাশের মেনুতে রিপোর্ট ক্লিক করুন।

ফোন বা ট্যাবলেটে

মেনু থেকে রিপোর্ট খুলুন।

  1. তালিকার নিচের দিকে বকেয়া বয়স বিশ্লেষণ চাপুন।
  2. উপরের ঘরগুলোতে সব কাস্টমার মিলিয়ে প্রতিটি সময়ের মোট বাকি: ০-৩০ দিন, ৩১-৬০ দিন, ৬১-৯০ দিন, ৯০+ দিন, আর কারও টুকরির আগের বাকি থাকলে টুকরির আগের (বয়স অজানা)। ফোনে বকেয়া বয়স বিশ্লেষণ: চার সময়ের মোট বাকি আর টুকরির আগের বাকি, নিচে কাস্টমারের তালিকা
  3. নিচের তালিকায় যাদের বাকি আছে তারা, সবচেয়ে বেশি বাকি যার সে সবার উপরে। প্রতিটি সারিতে নাম, ফোন, কোন সময়ের কত বাকি আর মোট বকেয়া। ফোনে পুরো সারি দেখতে তালিকাটি পাশে টানুন। কম্পিউটারে বকেয়া বয়স বিশ্লেষণ: প্রতিটি কাস্টমারের ০–৩০, ৩১–৬০, ৬১–৯০, ৯০+ দিন আর টুকরির আগের বাকি, ডানে মোট বকেয়া

এটা এই মুহূর্তের হিসাব; তারিখ বাছতে হয় না। দিন গোনা হয় আজ থেকে, বাংলাদেশ সময়ে।

বয়স কীভাবে ধরা হয়

  • প্রতিটি বাকি গোনা হয় তার নিজের দিন থেকে: বাকিতে বিক্রির দিন, বা তালি খাতায় বাকি লেখার দিন।
  • কাস্টমার টাকা দিলে আগে সবচেয়ে পুরোনো বাকি শোধ হয়। তাই যেটুকু থাকে তা নতুন বাকি।
  • কাস্টমার যোগ করার সময় দেওয়া আগের বাকির বয়স জানা নেই, তাই সেটা টুকরির আগের (বয়স অজানা) ঘরে থাকে। টাকা দিলে আগে এটাই শোধ হয়। কারও এমন বাকি না থাকলে ঘরটি দেখায় না।
  • কোনো বিক্রির মাল ফেরত বা বিক্রি বাতিল হলে সেই বিক্রির বাকিটাই কমে, অন্য বাকির বয়স বদলায় না। মালিক কোনো বাকি মাফ করলে যে বাকিগুলো মাফ করা হয়েছে সেগুলোই কমে।
  • মালিক কোনো আদায় উল্টে দিলে সেটা কখনো লেখা হয়নি ধরা হয়, তাই সে যে বাকি শোধ করেছিল তা আবার নিজের পুরোনো দিন থেকে বাকি হয়।

এরপর কী

যার বাকি সবচেয়ে পুরোনো, তাকে আগে মনে করিয়ে দিন: দেখুন কাস্টমারকে বাকির রিমাইন্ডার পাঠানো। টাকা পেলে কাস্টমারের বাকি আদায় করে লিখুন; রিপোর্ট সঙ্গে সঙ্গে বদলায়।

উপরে ডানের সিএসভি বাটনে পুরো তালিকা এক্সেল বা গুগল শিটে খোলার মতো ফাইল হিসেবে নেওয়া যায়। এই রিপোর্টের পিডিএফ নেই।

সমস্যা হলে

কোনো কাস্টমার তালিকায় নেই। তার কাছে এখন কোনো বাকি নেই, বা সে বাকির চেয়ে বেশি দিয়ে অগ্রিম রেখেছে।

অনেক পুরোনো বাকি ৯০+ দিনে দেখাচ্ছে না। কাস্টমারের দেওয়া টাকা আগে পুরোনো বাকি শোধ করে। পরে টাকা দিয়ে থাকলে পুরোনোটা শোধ হয়ে গেছে, নতুনটা রয়ে গেছে।

মেনুতে রিপোর্ট নেই। আপনার রোলে রিপোর্ট খোলা অনুমতি নেই। মালিককে বলুন।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

মাস শেষে লাভ হলো, না ক্ষতি? কার কাছে কত দিনের বাকি? সব উত্তর টুকরির রিপোর্টে।

বাঁ পাশের মেনুতে রিপোর্ট ক্লিক করুন। সব রিপোর্টের তালিকা খুলবে।

সবার উপরে লাভ-ক্ষতি। উপরে সময় বেছে নিন: আজ, এই সপ্তাহ, বা এই মাস। অন্য তারিখের জন্য নির্দিষ্ট চাপুন। আয় থেকে মালের কেনা দাম বাদে মোট মুনাফা, তারপর দোকানের খরচ বাদে নিট মুনাফা। লাভ হলে সবুজ, ক্ষতি হলে লাল।

দৈনিক বিক্রয় রিপোর্টে প্রতিদিনের বিক্রি দেখবেন চার্টে। সবচেয়ে বেশি বিক্রির দিনটা সবুজ। কোনো দাগে চাপলে, সেদিনের হিসাব দেখায়। নিচে মোট আয় আর মোট কয়টা বিক্রি।

স্টক মূল্যায়ন দেখায়, দোকানের মাল কিনতে কত পড়েছে, আর বেচলে কত আসবে। ব্যাচ আর মেয়াদ রাখলে, মেয়াদের রিপোর্টও আছে।

বকেয়া বয়স বিশ্লেষণে দেখবেন, কার কাছে কত বাকি, কত দিন ধরে। যার বাকি পুরোনো, তাকে আগে মনে করান।

উপরে ডানে ডাউনলোডের বাটনও আছে। রিপোর্ট দেখেন মালিক আর অ্যাডমিন।

হিসাব বুঝুন এক নজরে, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন