মূল কন্টেন্টে যান

নতুন কাস্টমারের আগের বাকি যোগ করবেন যেভাবে

টুকরি ব্যবহারের আগে থেকে কাস্টমার যা বাকি রেখেছে, কাস্টমার যোগের সময় একবারই তা আগের বাকি হিসেবে খাতায় তুলুন। শুধু মালিক পারেন।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. আগের বাকি দিন
  3. তারপর
  4. সমস্যা হলে

খাতা-কলমে যে কাস্টমারদের বাকি লেখা আছে, তাদের টুকরিতে যোগ করার সময় সেই পুরনো বাকি আগের বাকি হিসেবে তুলে দিন। এটা কাস্টমারের খাতায় আগের বাকি (টুকরির আগের) নামে একটা এন্ট্রি হয়ে যায়, আর পরের সব বাকি আর জমা এর সাথে হিসাব হয়। এটা কোনো বিক্রি নয়: কোনো ইনভয়েস, স্টক বা নগদ টাকার হিসাবে আসে না।

শুরু করার আগে

  • আপনাকে দোকানের মালিক হতে হবে। অন্য রোলের কেউ ঘরটা দেখেন না, তবে কাস্টমার যোগ করতে পারেন।
  • আগের বাকি দেওয়া যায় শুধু নতুন কাস্টমার যোগ করার সময়, একবারই। পরে কাস্টমার এডিট করলে ঘরটা থাকে না।

আগের বাকি দিন

  1. নতুন কাস্টমার যোগ করার ফর্ম খুলুন, নাম আর ফোন লিখুন।
  2. আগের বাকি ঘরে পুরনো বাকির টাকা লিখুন। দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেওয়া যায়, সর্বোচ্চ এক কোটি টাকা। আগের বাকির ঘরে ১৫০০ টাকা লেখা, নিচে সাহায্যের লেখা
  3. সংরক্ষণ চাপুন।
  4. আগের বাকি যোগ করবেন? জিজ্ঞেস করবে, সাথে টাকা আর নাম। ঠিক থাকলে কাস্টমার যোগ করুন চাপুন, ভুল হলে বাতিল চেপে ফর্মে ফিরে যান। আগের বাকি যোগ করবেন? নিশ্চিত করার বার্তা, কাস্টমার যোগ করুন আর বাতিল বাটন

তারপর

কাস্টমারের খাতায় আগের বাকি (টুকরির আগের) এন্ট্রি দেখায়, আর এই টাকাটাই এখন তার বাকি। বাকিতে বিক্রি হলে বাড়ে, টাকা আদায় হলে কমে।

কাস্টমারের খাতা: আপনার পাওনা ১,৫০০ টাকা আর আগের বাকি (টুকরির আগের) এন্ট্রি

সমস্যা হলে

ভুল টাকা লিখে ফেলেছি। আগের বাকি এডিট করা যায় না। বেশি লিখলে মালিক খাতায় ওই এন্ট্রির সংশোধন চেপে ঠিক টাকাটা লিখবেন; সংশোধনটা মূল এন্ট্রির নিচে আলাদা এন্ট্রি হয়ে থাকে। কম লিখলে বাকিটার জন্য বাকিতে দেওয়া দিন।

কাস্টমার আগেই যোগ করা আছে। তখন আগের বাকির ঘর আর আসে না। তার খাতা খুলে বাকিতে দেওয়া দিয়ে লিখুন যে এটা আগের বাকি। বকেয়ার বয়সের রিপোর্টে এটা লেখার দিন থেকে গোনা হয়।

টাকা নিচ্ছে না। শুধু সংখ্যা দিন, যেমন ৩৫০০ বা ৩৫০০.৫০, সর্বোচ্চ এক কোটি টাকা।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

নতুন কাস্টমার টুকরিতে তুলবেন? সাথে তার পুরনো বাকিটাও? চলুন দেখি।

নিচের মেনু থেকে কাস্টমার ওপেন করুন। তারপর মাঝখানের গোল বাটনে ট্যাপ করুন।

কাস্টমারের নাম আর ফোন নাম্বার দিন, এ দুটো দিতেই হবে। চাইলে এলাকা আর পুরো ঠিকানা দিন, হোম ডেলিভারি বা কুরিয়ারে কাজে লাগবে।

টুকরির আগে থেকেই বাকি থাকলে, সেটা আগের বাকি ঘরে লিখুন। এই ঘর শুধু দোকানের মালিক দেখেন, তাও শুধু নতুন কাস্টমার যোগের সময়। চাইলে বাকির সীমা দিন, সীমা পার হলে বিক্রির সময় টুকরি সতর্ক করবে।

এবার সেভ করুন। আগের বাকি দিলে, টুকরি একবার জিজ্ঞেস করবে। টাকা আর নাম মিলিয়ে নিন, পরে এটা এডিট করা যায় না। ঠিক থাকলে কাস্টমার যোগ করুন চাপুন।

ব্যস, কাস্টমার তালিকায় চলে এল। আর তার খাতায় উঠল আগের বাকি। এটা কোনো বিক্রি নয়, তাই স্টক বা ক্যাশে হাত পড়ে না। বাকিতে বিক্রি হলে বাকি বাড়বে, টাকা আদায় হলে কমবে।

সব কাস্টমারের হিসাব এক জায়গায়, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন