এই পেজে যা আছে
কিস্তিতে বিক্রি মানে কাস্টমার এখন মাল নিয়ে যান আর টাকা দেন ধাপে ধাপে। টুকরিতে একটা চুক্তি করেন: ডাউন পেমেন্ট, কয়টা কিস্তি আর সাপ্তাহিক না মাসিক। চুক্তি হলেই মাল স্টক থেকে কমে, ডাউন পেমেন্ট অ্যাকাউন্টে জমা হয়, আর বাকিটা সমান কিস্তিতে ভাগ হয়। প্রতিটি পেমেন্ট আগে সবচেয়ে পুরোনো না-দেওয়া কিস্তিতে বসে।
শুরু করার আগে
- কিস্তি একটা ঐচ্ছিক ফিচার, শুরুতে বন্ধ থাকে। চালু করতে সেটিংস › ফিচার খুলে কিস্তি সুইচ চালু করে সংরক্ষণ চাপুন। এটা পারেন মালিক আর অ্যাডমিন। বিস্তারিত দেখুন ফিচার চালু বা বন্ধ করা।
- চালু হলে মেনুতে কিস্তি আর কিস্তি কালেকশন আসে: কম্পিউটারে বাঁ পাশের বিক্রি ও স্টক অংশে, ফোনে মেনু-এ।
- চুক্তি দেখা আর কিস্তির টাকা নেওয়া পারে তিন রোলই (মালিক, অ্যাডমিন, স্টাফ)। নতুন চুক্তি করা, সূচি বদলানো বা চুক্তি বাতিল করা ("কিস্তি খোলা বা বন্ধ") শুরুতে শুধু মালিক আর অ্যাডমিনের থাকে।
- কিস্তির হিসাব বিক্রি আর তালি খাতা থেকে আলাদা: চুক্তিগুলো বিক্রয় বা তালি খাতায় আসে না, নিজের পাতায় থাকে।
পণ্যটা কিস্তির জন্য চালু করুন
যে পণ্য কিস্তিতে বেচবেন, তাতে আগে কিস্তি চালু করতে হয়:
- পণ্য থেকে পণ্যটি খুলে এডিট করুন, তারপর উপরে বিক্রয় ধাপে যান।
- কিস্তিতে বিক্রি চালু করুন। ফিচারটা চালু থাকলেই এই ঘর দেখা যায়।
- কিস্তির মূল্য লিখুন (পণ্যের সাধারণ বিক্রয়মূল্যের চেয়ে কম হতে পারবে না), তারপর ন্যূনতম ডাউন পেমেন্ট, ডিফল্ট কিস্তির সংখ্যা আর ধরন দিন।
- সংরক্ষণ চাপুন।

ভ্যারিয়েন্টওয়ালা পণ্য আর ব্যাচ ও মেয়াদ রাখা পণ্য এখনো কিস্তিতে বিক্রি করা যায় না।
নতুন কিস্তির চুক্তি করুন
- কিস্তির পাতা খুলে নতুন বিক্রি শুরু করুন।
কম্পিউটারে
বাঁ পাশের মেনু থেকে কিস্তি খুলুন, তারপর উপরে ডানে নতুন কিস্তির বিক্রি চাপুন।

ফোন বা ট্যাবলেটে
মেনু থেকে কিস্তি খুলুন, তারপর নিচের গোল + বাটন চাপুন।

- ক্রেতা নির্বাচন চাপুন, তারপর নাম বা ফোন নম্বর দিয়ে খুঁজে কাস্টমারকে বেছে নিন। নতুন কাস্টমার হলে নতুন ক্রেতা যোগ চাপুন; সেখানে চাইলে কিস্তির তথ্য (এনআইডি, পেশা, আয়, জামিনদার, ছবি) লিখে রাখা যায়।

- পণ্য থেকে পণ্যে চাপুন। শুধু কিস্তির জন্য চালু করা পণ্যই এখানে আসে, কিস্তির দামে। পরিমাণ বদলাতে + আর − চাপুন।
- শর্তাবলি অংশে ডাউন পেমেন্ট আর কয়টা কিস্তি লিখুন। ডাউন পেমেন্ট দিলে ডাউন পেমেন্ট যেখানে থেকে টাকা কোন অ্যাকাউন্টে এলো বেছে নিন। তারপর ধরন (সাপ্তাহিক বা মাসিক) আর প্রথম কিস্তির তারিখ ঠিক করুন।

- চাইলে গ্রাহকের সম্মতি অংশে কাস্টমারের স্বাক্ষর বা ভয়েস সম্মতি নিন। এটা ঐচ্ছিক।
- নিচে চুক্তিমূল্য, কিস্তিযোগ্য, প্রতি কিস্তি আর সূচির পূর্বরূপ মিলিয়ে দেখুন, তারপর চুক্তি তৈরি করুন চাপুন।

চুক্তি তৈরি হলে তার নিজের পাতা খোলে। উপরে ডানের ডাউনলোড আইকন (পিডিএফ ডাউনলোড) দিয়ে চুক্তির পিডিএফ নিয়ে কাস্টমারকে দিয়ে সই করিয়ে নিতে পারেন।
কিস্তির টাকা নিন
- মেনু থেকে কিস্তি কালেকশন খুলুন। যাদের কিস্তি সবচেয়ে আগে পড়েছে তারা উপরে থাকে; শুধু পেছানো কিস্তি দেখতে শুধু বকেয়া চাপুন। চাইলে চুক্তির পাতা থেকেও টাকা নেওয়া যায়।

- কাস্টমারের পাশে নিন চাপুন (চুক্তির পাতায় কিস্তি গ্রহণ)।
- কত টাকা দিলেন তা কিপ্যাডে লিখুন, অথবা পুরো বকেয়ার বাটন চাপুন। চুক্তির পাতা থেকে খুললে পরের কিস্তির টাকার বাটনও থাকে।
- অ্যাকাউন্ট থেকে টাকা কোন অ্যাকাউন্টে এলো বেছে নিন, দরকার হলে নোট লিখুন, তারপর পেমেন্ট নিন চাপুন।

পেমেন্টটা ঠিক এখনকার সময়ে লেখা হয়, আর বাকির চেয়ে বেশি নেওয়া যায় না। সব কিস্তি শোধ হলে চুক্তি সম্পন্ন হয়ে যায়।

সূচি বদলানো বা চুক্তি বাতিল
সেভ করা চুক্তির পণ্য, দাম বা কাস্টমার বদলানো যায় না। চুক্তির পাতার নিচে দুটি বোতাম আছে:
- পুনঃনির্ধারণ: বাকি টাকা নতুন কিস্তির সংখ্যা, ধরন আর প্রথম তারিখে আবার ভাগ করে। কোনো টাকা নড়ে না। শেষে সূচি হালনাগাদ করুন চাপুন।
- চুক্তি বাতিল: সব মাল স্টকে ফেরত আসে, আর ডাউন পেমেন্টসহ যত কিস্তি নেওয়া হয়েছিল, সব যার যার অ্যাকাউন্ট থেকে ফেরত যায়। চাইলে কারণ লিখে চুক্তি বাতিল চাপুন।
চুক্তির পর যা হয়
- পণ্য সঙ্গে সঙ্গে স্টক থেকে কমে, আর ডাউন পেমেন্ট বেছে নেওয়া অ্যাকাউন্টে যোগ হয়।
- কিস্তি তালিকায় চুক্তিটা আসে। তালিকার উপরে প্রাপ্য টাকা, কতজনের কিস্তি পেছানো আর আজ কত আদায় হলো দেখায়; বকেয়া ফিল্টারে পেছানো চুক্তিগুলো পাওয়া যায়।
- প্রতিটি চুক্তি বিক্রির মতোই আপনার প্ল্যানের মাসিক ইনভয়েসের হিসাবে ধরা হয়।
- দোকানে স্বয়ংক্রিয় বাকির তাগাদা চালু থাকলে, যাদের কিস্তি পেছানো তাদের কাছেও তাগাদা যায়। দেখুন কাস্টমারকে বাকির কথা মনে করানো।
সমস্যা হলে
মেনুতে কিস্তি নেই। ফিচারটা বন্ধ, অথবা আপনার রোলে "কিস্তি চুক্তি দেখা" অনুমতি নেই। মালিককে বলুন।
"কোনো পণ্য কিস্তির জন্য চিহ্নিত নেই। আগে একটি পণ্যে এটি চালু করুন।" কোনো পণ্যে কিস্তি চালু নেই। উপরের "পণ্যটা কিস্তির জন্য চালু করুন" অংশ দেখে পণ্যে কিস্তি চালু করুন।
"ডাউন পেমেন্ট এই পণ্যগুলোর ন্যূনতম পরিমাণের চেয়ে কম।" ডাউন পেমেন্ট বাড়ান; পণ্যে যে ন্যূনতম ডাউন পেমেন্ট দেওয়া আছে, তার কম নেওয়া যায় না।
"ডাউন পেমেন্টের পর কিস্তিতে দেওয়ার মতো কিছু থাকতে হবে।" ডাউন পেমেন্ট চুক্তিমূল্যের চেয়ে কম রাখুন।
"ডাউন পেমেন্ট যে অ্যাকাউন্টে জমা হয়েছে তা নির্বাচন করুন।" ডাউন পেমেন্ট যেখানে থেকে একটা অ্যাকাউন্ট বেছে নিন।
"পেমেন্ট বকেয়া পরিমাণের চেয়ে বেশি হতে পারবে না।" পুরো বকেয়ার বাটন চাপুন বা কম টাকা লিখুন।
"এই চুক্তিটি বন্ধ, এতে পেমেন্ট নেওয়া যাবে না।" চুক্তিটা হয় শোধ হয়ে গেছে, নয়তো বাতিল।
স্টাফ চুক্তি করতে পারছেন না। নতুন চুক্তির জন্য "কিস্তি খোলা বা বন্ধ" লাগে, যা স্টাফ রোলে শুরুতে থাকে না। মালিক সেটিংস › রোল থেকে দিতে পারেন।
ভিডিওতে দেখুন
ভিডিওতে যা বলা হয়েছে
দামি জিনিস কিস্তিতে বেচেন? টুকরিতেই রাখুন কিস্তির পুরো হিসাব।
কিস্তি একটা ঐচ্ছিক ফিচার। মেনুর সেটিংস থেকে ফিচার ট্যাবে যান, কিস্তি সুইচ অন করে সংরক্ষণ চাপুন। আর যে প্রোডাক্ট কিস্তিতে বেচবেন, তার বিক্রয় ধাপে কিস্তিতে বিক্রি চালু করুন।
এবার মেনু থেকে কিস্তি খুলে, নিচের গোল প্লাস বাটনে ট্যাপ করুন। ক্রেতা নির্বাচন চেপে কাস্টমার বেছে নিন। তারপর প্রোডাক্টে ট্যাপ করুন, এখানে শুধু কিস্তির প্রোডাক্টই আসে।
শর্তাবলিতে ডাউন পেমেন্ট লিখুন, কয়টা কিস্তি, সেটাও দিন। টাকা কোন অ্যাকাউন্টে এলো, বেছে নিন। তারপর মাসিক না সাপ্তাহিক, আর প্রথম কিস্তির তারিখ। নিচে প্রতি কিস্তি কত, দেখে নিন, তারপর চুক্তি তৈরি করুন। মাল স্টক থেকে কমে, ডাউন পেমেন্ট জমা হয়।
কিস্তির টাকা নিতে, কিস্তি কালেকশন খুলুন। কাস্টমারের পাশে নিন চাপুন। টাকা লিখে, অ্যাকাউন্ট বেছে, পেমেন্ট নিন। সব কিস্তি শোধ হলে, চুক্তি সম্পন্ন হয়।
নতুন চুক্তি শুরুতে করতে পারেন মালিক আর অ্যাডমিন, আর কিস্তির টাকা নিতে পারেন স্টাফও।
কিস্তির খাতা থাকুক গোছানো, tukri.bd
সম্পর্কিত গাইড
- নতুন প্রোডাক্ট যোগ করবেন যেভাবে চার ধাপের ফর্মে প্রোডাক্ট যোগ করুন: নাম, ক্যাটাগরি, একক আর দাম, তারপর শুরুর স্টক, বিক্রির ধরন আর SKU, বারকোড ও ছবি।
- কাস্টমারকে বাকির কথা মনে করিয়ে দেবেন যেভাবে কাস্টমারের খাতা থেকে অনুরোধ পাঠান চাপলে বাকির টাকাসহ লেখা মেসেজ তৈরি থাকে। নিজের ফোনের এসএমএস বা হোয়াটসঅ্যাপে পাঠান, বা কপি করে দিন।
আরও সাহায্য লাগবে?
আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।