মূল অংশে যান

বাজার তালিকা রাখুন, তা থেকে পারচেজ অর্ডার বানান

কী কিনতে হবে লিখে রাখুন, কম স্টকের সব পণ্য এক চাপে যোগ করুন, তারপর তালিকা থেকেই সাপ্লায়ারের জন্য খসড়া পারচেজ অর্ডার বানান।

সর্বশেষ যাচাই: ২৭ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. তালিকায় পণ্য যোগ করুন
  3. কম স্টকের সব পণ্য একসাথে যোগ করুন
  4. কেনা হলে টিক দিন
  5. তালিকা থেকে পারচেজ অর্ডার বানান
  6. এরপর কী হয়
  7. সমস্যা হলে

বাজার তালিকা হলো পরের বার বাজারে বা পাইকারের কাছে গিয়ে কী কী কিনবেন তার চলতি তালিকা। পণ্য একটা একটা করে যোগ করুন, অথবা কম স্টকের সব পণ্য এক চাপে; কেনা হলে টিক দিয়ে রাখুন, আর তালিকার পণ্যগুলো দিয়ে সাপ্লায়ারের জন্য খসড়া পারচেজ অর্ডার বানান। তালিকায় যা-ই রাখুন, তাতে স্টক বা টাকার হিসাবে কিছুই বদলায় না।

শুরু করার আগে

  • বাজার তালিকা একটা ঐচ্ছিক ফিচার, শুরুতে বন্ধ থাকে। চালু করতে সেটিংস › ফিচার খুলে বাজার তালিকা সুইচ চালু করুন, তারপর সংরক্ষণ চাপুন। এটা পারেন মালিক আর অ্যাডমিন। বিস্তারিত দেখুন ফিচার চালু বা বন্ধ করা। ঐচ্ছিক ফিচার: ওয়ারেন্টি যাচাই বন্ধ, আর বাজার তালিকার সুইচ চালু
  • তালিকা রাখতে "কেনার তালিকা" অনুমতি লাগে। মালিক, অ্যাডমিন আর স্টাফ, তিন রোলেই এটা শুরু থেকে থাকে। মেনুতে বাজার তালিকা দেখেন শুধু যাঁদের এই অনুমতি আছে।
  • তালিকা থেকে পারচেজ অর্ডার বানাতে "ক্রয় অর্ডার" অনুমতি লাগে, যা শুরুতে থাকে মালিক আর অ্যাডমিন রোলে।

তালিকায় পণ্য যোগ করুন

  1. পণ্য খোঁজার ঘরটা খুলুন।

কম্পিউটারে

বাঁ পাশের মেনুতে বিক্রি ও স্টক অংশে বাজার তালিকা ক্লিক করুন, তারপর উপরে ডানে পণ্য যোগ করুন।

ফোন বা ট্যাবলেটে

নিচের বারে মেনু চাপুন, তারপর বাজার তালিকা। এবার নিচের গোল + বাটনে চাপুন।

  1. একটি পণ্য বেছে নিন ঘরে নাম, এসকেইউ বা বারকোড লিখে খুঁজুন, তারপর পণ্যটায় চাপুন। ডান পাশে দেখায় এখন কত স্টক আছে। একটি পণ্য বেছে নিন: সরিষার লিখে খোঁজা, নিচে সরিষার তেল ১ লিটার আর পাশে তার এখনকার স্টক
  2. যা দরকার লিখুন, সবই ঐচ্ছিক: পরিমাণ, অগ্রাধিকার (নিম্ন, সাধারণ বা উচ্চ), প্রত্যাশিত সরবরাহকারী আর একটা নোট। ভ্যারিয়েন্ট আছে এমন পণ্যে আগে ভ্যারিয়েন্ট বেছে নিন। বাজার তালিকায় যোগ করুন: পরিমাণ ১২, অগ্রাধিকার উচ্চ, প্রত্যাশিত সরবরাহকারী রহমান ট্রেডার্স, আর নোটে ঈদের আগে বেশি লাগবে
  3. তালিকায় যোগ করুন চাপুন। টুকরি দেখায় "আপনার বাজার তালিকায় যোগ হয়েছে।", আর পণ্যটা কিনতে হবে তালিকার একদম উপরে চলে আসে। উচ্চ অগ্রাধিকার দিলে নামের পাশে লাল করে লেখা থাকে উচ্চ। ফোনে বাজার তালিকা: কিনতে হবে বাছাই করা, ১০টি কম-স্টক পণ্য যোগ করার বাটন, আর একদম উপরে উচ্চ চিহ্নসহ সরিষার তেল ১ লিটার, তার পরিমাণ, সাপ্লায়ার আর নোট

পণ্যটা আগে থেকেই কেনার তালিকায় থাকলে টুকরি সেটা দ্বিতীয়বার যোগ করে না, আগেরটাই হালনাগাদ করে। কোনো পণ্য এডিট করার সময় তার পেজের উপরের তালিকার আইকন (বাজার তালিকায় যোগ করুন) দিয়েও পণ্যটা যোগ করা যায়।

কম স্টকের সব পণ্য একসাথে যোগ করুন

কোনো পণ্যের স্টক তার সতর্কতার মাত্রায় বা তার নিচে নামলে সেটা কম স্টক (দেখুন লো স্টক অ্যালার্ট ও স্টকের অবস্থা)। এমন সব পণ্য একবারে তালিকায় তুলতে:

  • বাজার তালিকা-এ কিনতে হবে বাছাই থাকা অবস্থায় তালিকার উপরের বাটনটা চাপুন। বাটনে লেখা থাকে কয়টা পণ্যের স্টক কম।
  • অথবা স্টক পেজে পুনরায় অর্ডারের পরামর্শ ঘরের নিচের সব বাজার তালিকায় যোগ করুন চাপুন।

প্রতিটি পণ্য তালিকায় ওঠে কেনার পরামর্শ দেওয়া পরিমাণসহ: যতটা কিনলে স্টক সতর্কতার মাত্রার দ্বিগুণে ফেরে, তবে কখনো মাত্রার চেয়ে কম নয়। কয়টা যোগ হলো, টুকরি জানিয়ে দেয়। আগে থেকে তালিকায় থাকা পণ্যের অগ্রাধিকার, সাপ্লায়ার আর নোট যেমন ছিল তেমনই থাকে, শুধু পরিমাণ বদলায়। ভ্যারিয়েন্টওয়ালা পণ্য এভাবে যোগ হয় না: সেগুলো একটা একটা করে যোগ করে ভ্যারিয়েন্ট বেছে দিন।

কেনা হলে টিক দিন

তালিকার কোনো পণ্যে চাপলে তার অপশনগুলো আসে:

  • সম্পাদনা: পরিমাণ, অগ্রাধিকার, সাপ্লায়ার বা নোট বদলে সংরক্ষণ চাপুন।
  • কেনা হয়েছে চিহ্নিত করুন: কেনা হয়ে গেছে। পণ্যটা চলে যায় কেনা হয়েছে-এ।
  • বাতিল করুন: আর লাগবে না। পণ্যটা চলে যায় বাতিল-এ।
  • মুছে ফেলুন: টুকরি জিজ্ঞেস করে "এই পণ্যটি মুছবেন?"; আবার মুছে ফেলুন চাপুন। পণ্যটি আপনার বাজার তালিকা থেকে স্থায়ীভাবে মুছে যাবে। আপনার পণ্য, স্টক এবং এ থেকে তৈরি কোনো ক্রয় আদেশ বদলাবে না। সরিষার তেল ১ লিটারের অপশন: সম্পাদনা, কেনা হয়েছে চিহ্নিত করুন, বাতিল করুন আর মুছে ফেলুন

কেনা হয়েছে বা বাতিল-এর পণ্যে এগুলোর বদলে থাকে আবার কিনতে হবে-তে ফেরান, যা পণ্যটাকে আবার কেনার তালিকায় ফেরায়। তালিকার আলাদা অংশ দেখতে কিনতে হবে, কেনা হয়েছে, বাতিল আর সব বাটন চাপুন। নাম বা এসকেইউ দিয়ে খুঁজতে আছে তালিকায় খুঁজুন ঘর।

তালিকা থেকে পারচেজ অর্ডার বানান

  1. কিনতে হবে-এ যে পণ্যগুলো একই সাপ্লায়ারের কাছে অর্ডার দেবেন, তাদের পাশের বক্সে টিক দিন। নিচে একটা বার আসে, তাতে লেখা থাকে কয়টা বেছেছেন।
  2. ওই বারের ক্রয় আদেশ তৈরি করুন চাপুন। কম্পিউটারে বাজার তালিকা: সরিষার তেল ১ লিটার, হলুদ গুঁড়া আর জিরায় টিক, নিচের বারে ৩ টি নির্বাচিত আর ক্রয় আদেশ তৈরি করুন বাটন
  3. প্রত্যাশিত সরবরাহকারী থেকে সাপ্লায়ার বেছে নিয়ে ক্রয় আদেশ তৈরি করুন চাপুন। ক্রয় আদেশ তৈরি করুন: নির্বাচিত পণ্যগুলো খসড়া ক্রয় আদেশ হবে, সরবরাহকারী রহমান ট্রেডার্স বাছাই করা, আর ক্রয় আদেশ তৈরি করুন বাটন
  4. টুকরি দেখায় "আপনার নির্বাচন থেকে একটি খসড়া ক্রয় আদেশ তৈরি হয়েছে।" আর নতুন পারচেজ অর্ডারটা খসড়া অবস্থায় খুলে দেয়, যাতে মিলিয়ে নিতে পারেন। প্রতিটি লাইনের একক মূল্য হয় ওই সাপ্লায়ারকে এই পণ্যের জন্য শেষবার যে দাম দিয়েছিলেন সেটা, না থাকলে পণ্যের ক্রয়মূল্য; আর যে পণ্যে পরিমাণ লেখা ছিল না, তাতে বসে ১। কোনো পরিমাণ বা দাম ভুল হলে ঠিক করে পরিবর্তন সংরক্ষণ করুন চাপুন। খসড়া ক্রয় আদেশ PO-0002, সরবরাহকারী রহমান ট্রেডার্স: তিনটি পণ্য, প্রতিটির পরিমাণ আর একক মূল্য, পাশে খসড়া তৈরি হওয়ার বার্তা

এরপর কী হয়

  • পণ্যগুলো চলে যায় কেনা হয়েছে-এ, প্রতিটির নিচে পারচেজ অর্ডারের নম্বর থাকে; নম্বরে চাপলে অর্ডারটা খোলে। কেনা হয়েছে: সরিষার তেল ১ লিটার, হলুদ গুঁড়া আর জিরা, প্রতিটির নিচে পারচেজ অর্ডার নম্বর PO-0002
  • স্টক, টাকা বা সাপ্লায়ারের দেনায় এখনো কিছু বদলায় না। অর্ডারের কথা সাপ্লায়ারকে আপনি নিজেই জানান, আর মাল এলে পারচেজ অর্ডার থেকে মাল গ্রহণ করুন: দেখুন পারচেজ অর্ডারের পরের ধাপ।
  • এমন কোনো পণ্যকে আবার কেনার তালিকায় ফেরালে সেটা আর ওই অর্ডারের সাথে যুক্ত থাকে না। অর্ডারটা যেমন ছিল তেমনই থাকে।

সমস্যা হলে

মেনুতে বাজার তালিকা নেই। ফিচারটা বন্ধ আছে, অথবা আপনার রোলে "কেনার তালিকা" অনুমতি নেই।

পণ্যের পাশে টিক দেওয়ার বক্স নেই। বক্সগুলো আসে শুধু যে পণ্য এখনো কিনতে বাকি তার পাশে, আর শুধু যাঁদের "ক্রয় অর্ডার" অনুমতি আছে তাঁদের জন্য; দোকানের মালিককে বলুন। ক্রয় আদেশ তৈরি করুন বাটনসহ নিচের বারটা আসে শুধু কিনতে হবে-এ।

ঘরের ক্রয় আদেশ তৈরি করুন বাটন ধূসর। আগে সাপ্লায়ার বেছে নিন। এখানে শুধু সেভ করা সাপ্লায়ার আসে; নতুন যোগ করতে দেখুন সাপ্লায়ার যোগ ও ম্যানেজ।

কম স্টকের বাটন নেই, বা কোনো কম-স্টক পণ্য যোগ হয়নি। বাটনটা আসে শুধু কিনতে হবে-এ, আর তখনই যখন অন্তত একটা চালু পণ্যের স্টক সতর্কতার মাত্রায় বা তার নিচে। যে পণ্যের নিজের মাত্রা নেই আর দোকানেরও ডিফল্ট মাত্রা নেই, সেটা কখনো কম স্টক ধরা হয় না; দেখুন লো স্টক অ্যালার্ট ও স্টকের অবস্থা। ভ্যারিয়েন্টওয়ালা পণ্য এভাবে বাদ যায়: সেগুলো একটা একটা করে যোগ করুন।

তালিকায় যোগ করুন বাটন ধূসর। পণ্যটার ভ্যারিয়েন্ট আছে: আগে ভ্যারিয়েন্ট বেছে নিন।

পণ্য খুঁজে পাচ্ছি না। নিষ্ক্রিয় বা মুছে ফেলা পণ্য আসে না। নাম, এসকেইউ বা বারকোড আরেকটু বেশি লিখুন: খোঁজে একবারে সর্বোচ্চ ৫০টি পণ্য দেখায়।

কেনা হয়েছে চিহ্নিত করুন চাপলাম, কিন্তু স্টক বাড়েনি। বাজার তালিকা কখনো স্টক বদলায় না। ক্রয় রেকর্ড করুন, অথবা তালিকা থেকে বানানো পারচেজ অর্ডার থেকে মাল গ্রহণ করুন।

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন