মূল কন্টেন্টে যান

সিরিয়াল নম্বর দিয়ে ওয়ারেন্টি যাচাই

পণ্যে ওয়ারেন্টির মেয়াদ দিন, বিক্রির সময় সিরিয়াল বা IMEI লিখুন, পরে সিরিয়াল, ইনভয়েস, নাম বা ফোন দিয়ে দেখুন ওয়ারেন্টি চালু আছে কি না।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. পণ্যে ওয়ারেন্টি দিন
  3. বিক্রির সময় সিরিয়াল লিখুন
  4. ওয়ারেন্টি আছে কি না দেখুন
  5. জেনে রাখুন
  6. সমস্যা হলে

মোবাইল বা ইলেকট্রনিক্সের মতো ওয়ারেন্টিওয়ালা পণ্য বেচলে ওয়ারেন্টি যাচাই কাজে লাগে। পণ্যে ওয়ারেন্টির মেয়াদ দিয়ে রাখেন, বিক্রির সময় প্রতিটি ইউনিটের সিরিয়াল বা IMEI লেখেন, আর পরে কাস্টমার এলে সিরিয়াল, ইনভয়েস নম্বর, নাম বা ফোন দিয়ে খুঁজে দেখেন ওয়ারেন্টি এখনো চালু কি না। ইনভয়েসেও সিরিয়াল আর ওয়ারেন্টি শেষের তারিখ ছাপা হয়।

শুরু করার আগে

  • ওয়ারেন্টি যাচাই একটা ঐচ্ছিক ফিচার, শুরুতে বন্ধ থাকে। চালু করতে সেটিংস › ফিচার খুলে ওয়ারেন্টি যাচাই সুইচ চালু করে সংরক্ষণ চাপুন। এটা পারেন মালিক আর অ্যাডমিন। বিস্তারিত দেখুন ফিচার চালু বা বন্ধ করা।
  • চালু হলে মেনুতে ওয়ারেন্টি যাচাই আসে: কম্পিউটারে বাঁ পাশের বিক্রি ও স্টক অংশে, ফোনে মেনু-এ।
  • ওয়ারেন্টি খোঁজা পারেন যাদের "বিক্রির ইতিহাস দেখা" অনুমতি আছে; তিন রোলেই (মালিক, অ্যাডমিন, স্টাফ) এটা শুরুতে থাকে, তাই কাউন্টারের স্টাফও দেখতে পারেন।

পণ্যে ওয়ারেন্টি দিন

  1. পণ্য থেকে পণ্যটি খুলে এডিট করুন, তারপর উপরে বিক্রয় ধাপে যান।
  2. ওয়ারেন্টিসহ বিক্রি চালু করুন। ফিচারটা চালু থাকলেই এই ঘর দেখা যায়।
  3. ওয়ারেন্টি (মাস) লিখুন, আর দায়িত্বে থেকে বাছুন এই দোকান নাকি প্রস্তুতকারক।
  4. চাইলে ওয়ারেন্টিতে যা যা আছে লিখুন; এটা ইনভয়েসে ওয়ারেন্টির লাইনের নিচে ছাপা হয়।
  5. সংরক্ষণ চাপুন। পণ্যের বিক্রয় ধাপ: ওয়ারেন্টিসহ বিক্রি চালু, ১২ মাস, দায়িত্বে এই দোকান, আর ওয়ারেন্টিতে যা যা আছে ঘর

বিক্রির সময় সিরিয়াল লিখুন

  1. পণ্যটা কার্টে নিন। ফোনে নিচের চেকআউট চেপে কার্ট খুলুন। পণ্যের লাইনে সিরিয়ালের একটা ঘর ("ইউনিটের সিরিয়াল লিখুন বা স্ক্যান করুন") আসে, তার নিচে ওয়ারেন্টি কত মাস।
  2. ঘরে চেপে সিরিয়াল লিখুন, অথবা কার্সর ঘরে রেখে স্ক্যানার দিয়ে ইউনিটের বারকোড স্ক্যান করুন। কার্টে এলইডি টিভির লাইন: সিরিয়ালের ঘরে SN43-7781-0098 লেখা, নিচে ১২ মাস
  3. স্বাভাবিকভাবে পেমেন্ট নিয়ে বিক্রি সম্পন্ন করুন। কীভাবে, দেখুন পিওএস-এ বিক্রি।

সিরিয়াল দেওয়া ঐচ্ছিক। প্রতিটি কার্ট লাইনে একটাই সিরিয়ালের ঘর, আর একই পণ্য আবার যোগ করলে শুধু ওই লাইনের পরিমাণ বাড়ে। তাই এক বিলে একই পণ্যের দুটো ইউনিট থাকলে সব সিরিয়াল একই ঘরে স্পেস দিয়ে লিখুন (যেকোনো একটা দিয়ে খুঁজলেই পাওয়া যায়), অথবা প্রতিটি ইউনিট আলাদা বিক্রিতে দিন। ওয়ারেন্টি শেষ হয় বিক্রির তারিখ থেকে যত মাস দেওয়া আছে তত মাস পরে।

ওয়ারেন্টি আছে কি না দেখুন

  1. মেনু থেকে ওয়ারেন্টি যাচাই খুলুন।
  2. "সিরিয়াল, ইনভয়েস নম্বর, নাম বা ফোন" ঘরে সিরিয়াল, ইনভয়েস নম্বর, কাস্টমারের নাম বা ফোন লিখুন।
  3. প্রতিটি মিলে যাওয়া পণ্যে দেখায় ওয়ারেন্টি চালু নাকি মেয়াদ শেষ, সঙ্গে তারিখ আর কোন বিক্রি থেকে এসেছে। ফোনে ওয়ারেন্টি যাচাই: সিরিয়াল দিয়ে খোঁজা, ফলাফলে ইনভয়েস নম্বর, সিরিয়াল আর ওয়ারেন্টি চালু কম্পিউটারে ওয়ারেন্টি যাচাই: বাঁয়ে মেনুতে ওয়ারেন্টি যাচাই, সিরিয়াল দিয়ে খোঁজার ফল এলইডি টিভি, ওয়ারেন্টি চালু, ২২ অক্টো ২০২৭ পর্যন্ত

জেনে রাখুন

  • ওয়ারেন্টি ঠিক হয় বিক্রির মুহূর্তে। পরে পণ্যের ওয়ারেন্টি বদলালে আগে বেচা জিনিসের ওয়ারেন্টি বদলায় না।
  • ফিচার বন্ধ করলে মেনু থেকে ওয়ারেন্টি যাচাই আর পণ্যের ফর্মের ওয়ারেন্টি অংশ লুকিয়ে যায়, কিছু মোছে না। তবে যেসব পণ্যে ওয়ারেন্টি দেওয়া আছে, সেগুলোর সিরিয়ালের ঘর বিক্রিতে আসতে থাকে আর ইনভয়েসে ওয়ারেন্টি ছাপা হয়। সেটা বন্ধ করতে, ফিচার চালু থাকতেই ওই পণ্যগুলোতে ওয়ারেন্টিসহ বিক্রি বন্ধ করুন।

সমস্যা হলে

মেনুতে ওয়ারেন্টি যাচাই নেই। ফিচারটা বন্ধ, অথবা আপনার রোলে "বিক্রির ইতিহাস দেখা" অনুমতি নেই।

"কিছু পাওয়া যায়নি" ইনভয়েস নম্বর দিয়ে খুঁজে দেখুন। শুধু ওয়ারেন্টিসহ বিক্রি হওয়া পণ্য আসে, আর বাতিল করা বিক্রি আসে না।

আগে বেচা পণ্যের ওয়ারেন্টি দেখাচ্ছে না। বিক্রির সময় পণ্যে ওয়ারেন্টি দেওয়া ছিল না; ওয়ারেন্টি নেওয়া হয় বিক্রির সময়ের পণ্য থেকে।

কার্টে সিরিয়ালের ঘর নেই। পণ্যটায় ওয়ারেন্টির মেয়াদ দেওয়া নেই।

সিরিয়াল স্ক্যান করলে নতুন পণ্য যোগ হয়ে যাচ্ছে। আগে সিরিয়ালের ঘরে চাপুন, তারপর স্ক্যান করুন।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

ওষুধ বা প্যাকেটের মালের মেয়াদ, আর টিভি-মোবাইলের ওয়ারেন্টি, দুটোই সামলান টুকরিতে।

পণ্য এডিট করে উপরে স্টক ধাপে যান। ব্যাচ ও মেয়াদ ট্র্যাক করুন টিক দিন। হাতের স্টকের ব্যাচ নম্বর আর মেয়াদের তারিখ দিয়ে সেভ করুন। পরে মাল কিনলেও, প্রতি লটের তথ্য চাইবে।

বিক্রিতে, যার মেয়াদ আগে শেষ হবে, সেই লট থেকেই আগে স্টক কমে। পণ্যের কার্ডেই দেখবেন, কত দিন বাকি, বা মেয়াদ শেষ।

স্টক পাতার মেয়াদ শেষ হচ্ছে কার্ডে জরুরি লটগুলো একসাথে। মেয়াদ পার হলে বাতিল চাপুন, পরিমাণ আর কারণ দেখে বাতিল করুন। চাইলে দোকানের সেটিংসে, মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি বন্ধও রাখা যায়।

এবার আসি ওয়ারেন্টিতে। আগে ফিচার থেকে ওয়ারেন্টি যাচাই চালু করুন। তারপর পণ্যের বিক্রয় ধাপে, ওয়ারেন্টিসহ বিক্রি টিক দিয়ে, কত মাস, আর কার দায়িত্বে, লিখে সেভ করুন।

বিক্রির সময় কার্টে, ইউনিটের সিরিয়াল লিখুন, বা স্ক্যান করুন।

পরে কাস্টমার এলে, মেনুতে ওয়ারেন্টি যাচাই। সিরিয়াল, ইনভয়েস, নাম বা ফোন দিয়ে খুঁজুন। দেখাবে ওয়ারেন্টি চালু কি না, কবে পর্যন্ত। কাউন্টারের স্টাফও খুঁজে দেখতে পারেন।

মেয়াদ আর ওয়ারেন্টি, সব হিসাবে, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন