এই পেজে যা আছে
দরদাম করে কোনো কাস্টমারকে একটা প্রোডাক্ট কম (বা বেশি) দামে দিলে কার্টের ওই লাইনে বিশেষ দর দিন। দামটা শুধু এই বিক্রিতে বদলায়; প্রোডাক্টের সংরক্ষিত দাম যেমন ছিল তেমনই থাকে, আর রসিদে ওঠে আপনার দেওয়া দর।
শুরু করার আগে
- বিক্রির অনুমতি থাকলেই বিশেষ দর দেওয়া যায়; আলাদা কোনো অনুমতি লাগে না। মালিক, অ্যাডমিন আর স্টাফ, তিন রোলেই এটি থাকে।
- সাধারণভাবে কীভাবে বিক্রি করবেন, জানা না থাকলে আগে দেখুন পিওএস-এ বিক্রি।
বিশেষ দর দিন
- বিক্রি করুন স্ক্রিনে প্রোডাক্টটা কার্টে নিন, পরিমাণ ঠিক করুন।
- কার্ট খুলুন। কম্পিউটারে কার্ট ডান পাশে বর্তমান বিক্রি তালিকায় সবসময় দেখা যায়। ফোনে নিচের সবুজ চেকআউট বার চাপলে কার্ট খোলে।
- যে প্রোডাক্টের দাম বদলাবেন, তার লাইনে পরিমাণের ডান পাশে তিনটি আইকন আছে: কয়েন, ট্যাগ আর ময়লার ঝুড়ি। প্রথমটি, কয়েনের আইকন (বিশেষ দর) চাপুন।
- খোলা ঘরে এক ইউনিটের দাম লিখুন, যেমন এক পিস, এক কেজি বা এক ডজনের দাম। প্যাক বা কার্টনে বিক্রি হলে এক প্যাকের দাম লিখুন। ফ্রি দিলে ০ লেখা যায়।
- লাইনে নতুন দর সবুজে দেখায়, পাশে আগের দাম কাটা দাগসহ, আর লাইনের মোট টাকা নতুন দরে বদলে যায়। ঘরের নিচে সাধারণ দামটাও লেখা থাকে।

- ভুল হলে বা আগের দামে ফিরতে চাইলে ঘরের পাশের রিসেট চাপুন।
- বাকি বিক্রি আগের মতোই: পেমেন্ট নিন চেপে পেমেন্ট নিন আর বিক্রি সম্পন্ন করুন।
তারপর কী হয়
- প্রোডাক্টের নিজের দাম বদলায় না। পরের বিক্রিতে আবার সাধারণ দামই আসবে। দাম স্থায়ীভাবে বদলাতে প্রোডাক্টটা এডিট করুন: প্রোডাক্ট এডিট করা।
- ইনভয়েসে লাইনটা বিশেষ দরেই লেখা থাকে। পরে এই প্রোডাক্ট ফেরত এলে টাকাও ফেরত হয় এই দরে, আজকের দামে নয়।
- একই লাইনে বিশেষ দরের উপর লাইন ছাড় দেওয়া যায়, আর পুরো বিলের ছাড় তার পরেও কাটে।
সমস্যা হলে
ক্রয় মূল্য দেখাচ্ছে না। আপনার রোলে লাভ ও ক্রয়মূল্য দেখা অনুমতি নেই, তাই ক্রয় মূল্য আর মুনাফা দেখানো হয় না। দর দেওয়া তবুও যায়। ইন্টারনেট না থাকলে কাউকেই ক্রয় মূল্য দেখানো হয় না। প্রোডাক্টে ক্রয় মূল্য লেখা না থাকলে দেখায় "এই পণ্যের ক্রয় মূল্য লেখা নেই।"
সাধারণ দামটাই লিখলাম, কিছু বদলাল না। একই দাম লিখলে সেটা বিশেষ দর ধরা হয় না, লাইনটা সাধারণ দামেই থাকে।
বিশেষ দর মুছে গেছে। পেজ রিলোড করলে বা অন্য স্ক্রিনে গেলে কার্ট খালি হয়ে যায়। কার্ট রেখে অন্য কাস্টমার সামলাতে পার্ক চাপুন; পার্ক করা কার্টে বিশেষ দর থেকে যায়।
ভিডিওতে দেখুন
ভিডিওতে যা বলা হয়েছে
দরদাম করে কাস্টমারকে কম দামে দেবেন? বা পুরো বিলে একটু ছাড়? চলুন, টুকরিতে ডিসকাউন্ট দেওয়া দেখি।
প্রোডাক্ট কার্টে নিয়ে সবুজ বারের চেকআউট চাপুন। প্রতিটা লাইনের ডানে তিনটা আইকন, কয়েন, ট্যাগ আর ময়লার ঝুড়ি।
দামটাই বদলাতে চাইলে, কয়েন আইকনে ট্যাপ করুন। এক ইউনিটের নতুন দাম লিখুন, যেমন এক ডজন ডিম একশো চল্লিশ। নতুন বিশেষ দর সবুজে দেখাবে, আগের দামটা কাটা থাকবে। প্রোডাক্টের আসল দাম কিন্তু বদলায় না।
একটা লাইনে টাকায় ছাড় দিতে, ট্যাগ আইকনে ট্যাপ করুন। পুরো লাইনের ছাড়টা লিখুন, যেমন তিনটা সাবানে মোট দশ টাকা।
পুরো বিলে ছাড় দিতে নিচের ছাড় ও চার্জ খুলুন। ফ্ল্যাট টাকা, নাকি শতাংশ, বেছে নিন, তারপর অঙ্কটা লিখুন। ছাড় লাইনে দেখবেন কত কাটল, মোট টাকাও কমে গেল।
এবার পেমেন্ট নিন চেপে বিক্রি সম্পন্ন করুন। ছাড় আর বিশেষ দর বিক্রির সাথে সেভ থাকে। যিনি বিক্রি করেন, তিনিই ছাড় দিতে পারেন।
দরদাম হোক ঝামেলা ছাড়া, tukri.bd
সম্পর্কিত গাইড
- একটি আইটেমে ডিসকাউন্ট কার্টের একটি লাইন থেকে টাকার অঙ্কে ছাড় দিন। ছাড়টা পুরো লাইনের উপর, প্রতি পিসে নয়, আর লাইনের দামের বেশি কখনো হয় না।
- পুরো বিলে ডিসকাউন্ট পুরো বিল থেকে নির্দিষ্ট টাকা বা শতাংশ ছাড় দিন, আর জেনে নিন মোট পরিশোধযোগ্য টাকা কোন ক্রমে হিসাব হয়।
- প্রোডাক্ট এডিট, নিষ্ক্রিয়, মুছে ফেলা ও ফিরিয়ে আনা দাম বা নাম বদলাতে প্রোডাক্ট এডিট করুন। বিক্রি বন্ধ করতে নিষ্ক্রিয় করুন। কখনো বিক্রি হয়নি এমন প্রোডাক্ট মুছুন, আর দরকার হলে ফিরিয়ে আনুন।
আরও সাহায্য লাগবে?
আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।