এই পেজে যা আছে
টুকরি ব্যবহার করতে একটা অ্যাকাউন্ট লাগে, আর সেটা খুলতে কোনো টাকা বা কার্ড লাগে না। ইমেইল ও ফোন নম্বর দিয়ে, অথবা Google অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করুন। পরে একই ইমেইল-পাসওয়ার্ড, Google বা পাসকি দিয়ে লগ ইন করবেন।
শুরু করার আগে
- একটা ইমেইল ঠিকানা, যেটা আপনি খুলতে পারেন। ভেরিফিকেশন কোড আর পাসওয়ার্ড রিসেটের লিংক সেখানেই যায়।
- একটা বাংলাদেশি মোবাইল নম্বর।
নতুন অ্যাকাউন্ট খুলুন
- tukri.bd খুলে ফ্রি রেজিস্টার করুন চাপুন।
- ফর্মটা ইংরেজিতে খুললে উপরের বাংলা চাপুন।

- নাম, ইমেইল ঠিকানা আর ফোন নম্বর দিন। নম্বর ঠিক থাকলে নিচে সবুজ টিক দেখায়।
- পাসওয়ার্ড দিন। আপনার পাসওয়ার্ডে থাকতে হবে তালিকার সব শর্ত সবুজ টিক হতে হবে: কমপক্ষে ৮টি অক্ষর, একটি বড় আর একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা আর একটি চিহ্ন (যেমন ! @ #)।

- পাসওয়ার্ড নিশ্চিত করুন ঘরে একই পাসওয়ার্ড আবার লিখুন। মিললে দুটি পাসওয়ার্ড মিলেছে দেখাবে।
- অ্যাকাউন্ট তৈরি করুন চাপুন।

- এরপর ইমেইল ভেরিফাই করার স্ক্রিন আসবে, তারপর দোকান সেটআপ। দেখুন ইমেইল ভেরিফাই করা আর নতুন দোকান সেটআপ।
লগ ইন করুন
- tukri.bd-এর উপরে লগ ইন চাপুন। ফোনে এটা উপরের মেনুর ভেতরে থাকে।
- ইমেইল ঠিকানা আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন চাপুন। Google দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকলে Google দিয়ে চালিয়ে যান চাপুন, আর পাসকি সেট করা থাকলে পাসকি দিয়ে সাইন ইন করুন।

- নিজের ফোন বা কম্পিউটার হলে আমাকে মনে রাখুন টিক দিন, তাহলে এই ডিভাইসে লগ ইন থেকে যাবেন। টিক না দিলেও সাত দিনের মধ্যে একবার টুকরি খুললে লগ ইন থাকে।
পাসওয়ার্ড ভুলে গেলে
- লগ ইন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন? চাপুন।
- অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা লিখে পাসওয়ার্ড রিসেট লিংক পাঠান চাপুন।

- ইমেইলে আসা লিংক খুলুন, নতুন পাসওয়ার্ড দুবার লিখুন, তারপর পাসওয়ার্ড রিসেট করুন চাপুন। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
লগ আউট করুন
ফোন বা ট্যাবলেটে
- উপরে ডান কোণে আপনার নামের অক্ষর লেখা গোল বাটনে চাপুন।
- লগ আউট চাপুন।

কম্পিউটারে
- বাঁ পাশের মেনুর একদম নিচে আপনার নামে ক্লিক করুন। বিক্রির স্ক্রিনে নামটা উপরে ডান কোণে থাকে।
- লগ আউট চাপুন।
সমস্যা হলে
ইমেইলটা নিচ্ছে না। অস্থায়ী বা "ডিসপোজেবল" ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় না, নিয়মিত ব্যবহার করেন এমন ঠিকানা দিন। ঠিকানার বানান ভুল মনে হলে টুকরি ঠিক বানানটা সাজেস্ট করে।
বলছে এই ইমেইলে আগেই অ্যাকাউন্ট আছে। একটা ইমেইলে একটাই অ্যাকাউন্ট খোলা যায়। আগের অ্যাকাউন্টে লগ ইন করুন, পাসওয়ার্ড মনে না থাকলে উপরের মতো রিসেট করুন।
পাসওয়ার্ড নিচ্ছে না। তালিকার সব শর্ত সবুজ হতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় টুকরি দেখে পাসওয়ার্ডটা কোনো ফাঁস হওয়া তালিকায় আছে কি না, থাকলে অন্য একটা পাসওয়ার্ড দিন।
ফর্মের নিচে নিরাপত্তা যাচাই দেখাচ্ছে। যাচাইটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন, তারপর বাটন চাপুন।
ভিডিওতে দেখুন
ভিডিওতে যা বলা হয়েছে
টুকরিতে লগ ইন করবেন কীভাবে? পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন? চলুন, দেখে নিই।
tukri.bd ওপেন করে, উপরের মেনুতে ট্যাপ করুন, তারপর লগ ইন। পেজ ইংরেজিতে খুললে উপরে বাংলা চাপুন।
গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকলে, গুগল দিয়ে চালিয়ে যান চাপুন। নইলে আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিন। নিজের ফোন হলে আমাকে মনে রাখুন টিক দিন। তারপর লগ ইন চাপলেই ড্যাশবোর্ড।
পাসওয়ার্ড মনে নেই? লগ ইন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন চাপুন। অ্যাকাউন্টের ইমেইল দিয়ে, রিসেট লিংক পাঠান চাপুন। ইমেইলে আসা লিংকটা ওপেন করুন। নতুন পাসওয়ার্ড দুবার লিখে, পাসওয়ার্ড রিসেট করুন চাপুন। এবার নতুন পাসওয়ার্ডে লগ ইন করুন।
লগ আউট করতে, উপরে ডানে নামের গোল বাটনে ট্যাপ করুন, তারপর লগ আউট। অফলাইনের বিক্রি সিঙ্ক বাকি থাকলে, আগে ইন্টারনেটে সিঙ্ক হতে দিন।
নিরাপদে চালান আপনার দোকান, tukri.bd
সম্পর্কিত গাইড
- ইমেইল ভেরিফাই করবেন যেভাবে অ্যাকাউন্ট খোলার পর ইমেইলে আসা ৬ অঙ্কের কোড বা বাটন দিয়ে ইমেইল যাচাই করুন। চাইলে পরে সেটিংস থেকেও করা যায়।
- নতুন দোকান সেটআপ করবেন যেভাবে অ্যাকাউন্ট খোলার পর দুই ধাপে দোকান সেটআপ: নাম, ধরন আর ফোন, তারপর ঠিকানা আর ভাষা। সাথে ১৪ দিনের ফ্রি প্রিমিয়াম ট্রায়াল।
- টুকরি বাংলায় চালানো আর ফোনে ইনস্টল করা এক চাপে টুকরি বাংলা বা ইংরেজিতে চালান, আর Android, iPhone বা কম্পিউটারের হোম স্ক্রিনে অ্যাপের মতো যোগ করুন। প্লে স্টোর লাগে না।
আরও সাহায্য লাগবে?
আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।