মূল কন্টেন্টে যান

কাস্টম রোল তৈরি ও পারমিশন ঠিক করা

নিজের মতো রোল বানান, যেমন শুধু বিক্রি করবেন এমন ক্যাশিয়ার, ঠিক যে অনুমতিগুলো চান সেগুলো দিয়ে। তারপর রোলটা টিমের কোনো মেম্বারকে দিন।

সর্বশেষ যাচাই: ২২ অক্টোবর ২০২৬
এই পেজে যা আছে
  1. শুরু করার আগে
  2. রোল বানান
  3. মেম্বারকে রোলটা দিন
  4. অনুমতি বাছার নিয়ম
  5. রোল বদলানো বা মোছা
  6. জেনে রাখুন
  7. সমস্যা হলে

শুরু থেকে থাকা Owner, Admin আর Staff ছাড়াও নিজের মতো রোল বানানো যায়: যেমন একজন ক্যাশিয়ার, যিনি শুধু বিক্রি করবেন আর বিক্রির হিসাব দেখবেন। রোলে ঠিক কোন কোন অনুমতি থাকবে আপনি বেছে দেন, তারপর যাদের দরকার তাদের রোলটা দেন। তাদের মেনু আর স্ক্রিন সঙ্গে সঙ্গে সেই রোল মেনে চলে।

শুরু করার আগে

  • রোল বানাতে লাগে রোল পরিচালনা, আর কাউকে রোল দিতে লাগে টিম পরিচালনা। শুরুতে এ দুটো থাকে শুধু দোকানের মালিক-এর।
  • শুরু থেকে থাকা রোলগুলো কী পারে, দেখুন রোল ও পারমিশন।

রোল বানান

  1. সেটিংস › রোল খুলুন:

কম্পিউটারে

বাঁ পাশের মেনু থেকে সেটিংস চাপুন, তারপর সেটিংসের তালিকায় রোল।

ফোন বা ট্যাবলেটে

নিচের বারে মেনু চাপুন, তারপর সেটিংস। উপরের বাটনের সারিতে রোল চাপুন; না দেখলে সারিটা আঙুল দিয়ে পাশে সরান।

  1. নতুন রোল চাপুন।
  2. রোলের নাম লিখুন, যেমন "ক্যাশিয়ার"। নাম ৪০ অক্ষরের মধ্যে হতে হবে, আর দোকানের অন্য কোনো রোলের নামের সঙ্গে মিলতে পারবে না।
  3. চাইলে যেখান থেকে শুরু-এ আগের কোনো রোল বেছে নিন, তার সুইচগুলো দিয়ে শুরু হবে। কিছুই টিক করা নেই রাখলে রোল খালি থেকে শুরু হয়।
  4. কোনো অংশে চাপুন, যেমন বিক্রি, অংশটা খুলবে। সুইচগুলো চালু বা বন্ধ করুন, অথবা পুরো অংশের জন্য সব বা কিছুই না চাপুন। প্রতিটি সুইচের নিচে লেখা থাকে এটা দিলে কী করা যায়। নতুন রোলের শিট: নাম ক্যাশিয়ার, যেখান থেকে শুরুতে কিছুই টিক করা নেই, আর বিক্রি অংশে ক্যাশ কাউন্টারে বিক্রি ও বিক্রির ইতিহাস দেখা চালু
  5. সংরক্ষণ চাপুন। টুকরি দেখায় "রোল তৈরি হয়েছে।" আর রোলটা তালিকায়, শুরুর রোলগুলোর নিচে চলে আসে। তালিকায় নতুন ক্যাশিয়ার রোল, দুটি অনুমতিসহ, আর রোল তৈরি হয়েছে বার্তা

মেম্বারকে রোলটা দিন

  1. সেটিংস › টিম খুলুন।
  2. মেম্বারের সারিতে রোলের ঘরটা খুলে নতুন রোলটা বেছে নিন। সঙ্গে সঙ্গে সেভ হয়। মেম্বারের রোলের ঘর খোলা, তালিকার শেষে নতুন ক্যাশিয়ার রোল
  3. মেম্বার পরের বার কোনো পেজ খুললেই রোলটা পান। কাউকে আমন্ত্রণ পাঠানোর সময়ও রোলটা বেছে দেওয়া যায়: দেখুন স্টাফ বা টিম মেম্বার ইনভাইট।

অনুমতি বাছার নিয়ম

  • যে অনুমতি আপনার নিজের নেই, সেটা কোনো রোলকে দিতে পারবেন না। সেই সুইচ তালা দেওয়া থাকে: "এই অনুমতি আপনার নিজেরই নেই, তাই এটি অন্যকে দিতে পারবেন না।"
  • কিছুই চালু না করে রোল রাখা যায়। শিটে সতর্ক করা থাকে: "কিছুই টিক করা নেই — ইনি শুধু লগইন করতে পারবেন, আর কিছু না।"

রোল বদলানো বা মোছা

  • রোল বদলাতে তার কার্ডে সম্পাদনা চাপুন, নাম বা সুইচ বদলে সংরক্ষণ চাপুন। টুকরি দেখায় "রোল হালনাগাদ হয়েছে।" এই রোলে যারা আছেন, পরের বার পেজ খুললেই বদলটা পান।
  • নিজের বানানো রোল মুছতে তার ময়লার ঝুড়ির আইকন চাপুন। একটা শিট জানতে চাইবে এই রোলটি মুছবেন?; একেবারে মুছতে রোল মুছুন চাপুন, রাখতে চাইলে বাতিল।
  • যে রোলে এখনো মেম্বার আছেন, সেটা মোছা যায় না: "আগে এর সদস্যদের অন্য রোলে সরান।" আগে টিম পেজে তাদের অন্য রোল দিন।
  • Owner, Admin আর Staff মোছা যায় না। রোল বানানো, বদলানো আর মোছার হিসাব থাকে সেটিংস › কার্যকলাপ-এ।

জেনে রাখুন

  • রোলে যে সুইচ চালু, সেই কাজের বাটনও মেম্বার দেখেন: যেমন বিক্রয় বাতিল, রিটার্ন, ক্রয় ফেরত, শেয়ার লিংক, কাস্টমারের ইমপোর্ট ও এক্সপোর্ট।
  • দুটো জায়গায় নিজের বানানো রোল স্টাফ রোলের মতো:
  • কম স্টক আর মেয়াদ শেষের পুশ নোটিফিকেশন যায় শুধু Owner আর Admin রোলের মেম্বারদের কাছে।
  • নিজের বানানো রোলে কাউকে আমন্ত্রণ পাঠালে তার আমন্ত্রণের স্ক্রিনে লেখা থাকে Staff, তবে তিনি আপনার বাছাই করা রোলটাই পান।

সমস্যা হলে

সেভ করতে গেলে লেখা আসে "আপনার নিজের যে অনুমতি নেই, তা কোনো রোলকে দিতে পারবেন না।" যে সুইচগুলোর অনুমতি আপনার নিজের নেই, সেগুলো বন্ধ করুন, অথবা মালিককে রোলটা বানাতে বলুন।

সেটিংসে রোল দেখছি না। আপনার রোলে রোল পরিচালনা নেই। দোকানের মালিককে বলুন।

মেম্বারের রোলের ঘরে রোলটা ধূসর। রোলটায় এমন অনুমতি আছে যা আপনার নিজের নেই, তাই কাউকে দিতে পারবেন না।

ভিডিওতে দেখুন

ভিডিওতে যা বলা হয়েছে

স্টাফ কী কী করতে পারবে, সেটা ঠিক করবেন কীভাবে? উত্তর হলো রোল।

মেনু থেকে সেটিংস খুলে, উপরে রোল ট্যাবে যান। শুরুতে তিনটা রোল: মালিক, অ্যাডমিন আর স্টাফ। মালিক সব পারেন, এটা বদলানো যায় না। অ্যাডমিন দোকান চালান, তবে টিম, রোল আর প্ল্যান সামলান না।

স্টাফ রোলে সম্পাদনা চাপুন। অনুমতিগুলো ভাগ করা, যেমন বিক্রি। শুরুতে স্টাফ বিক্রি করতে পারেন, কিন্তু বিক্রি বাতিল বা ফেরত নিতে পারেন না। মুনাফা আর রিপোর্টও দেখেন না।

নিজের মতো রোল চাইলে, নতুন রোল বাটন চাপুন। নাম দিন, যেমন ক্যাশিয়ার। বিক্রি অংশ খুলে, দরকারি সুইচ অন করুন। তারপর সেভ চাপুন। নতুন রোলটা তালিকায় চলে এল।

এবার টিম ট্যাবে, মেম্বারের রোলের ঘর খুলে, ক্যাশিয়ার বেছে নিন, সাথে সাথে সেভ। পরের পেজ থেকেই তার মেনু আর বাটন, নতুন রোল মেনে চলে।

রোল আর টিম শুরুতে সামলান শুধু মালিক। আর নিজের যে অনুমতি নেই, সেটা কাউকে দেওয়া যায় না।

যার যতটুকু কাজ, ততটুকু অনুমতি, tukri.bd

আরও সাহায্য লাগবে?

আমাদের লিখুন, কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, টুকরির একজন আপনাকে সাহায্য করবে।

যোগাযোগ করুন